• Home
  • দেশ
  • রুশ তেল কেনা হবে বন্ধ? জবাবে যা বললেন জয়শঙ্কর…..

রুশ তেল কেনা হবে বন্ধ? জবাবে যা বললেন জয়শঙ্কর…..

Image

নিউজ ডেস্ক: ইন্দো-মার্কিন বাণিজ্যচুক্তি ঘোষণা হওয়ার পর থেকেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে সেই দেশের প্রশাসনের অনেকেই দাবি করেছিলেন যে ভারতের তরফ থেকে বন্ধ করে দেওয়া হবে রাশিয়া থেকে তেল কেনা। শুধু তাই নয়, বেশ কয়েকটি রিপোর্ট প্রকাশ্যে এসেছে যেখানে দাবি করা হয়েছে যে ভারতীয় সংস্থাগুলি কমিয়েছে রুশ তেল কেনা।

কিন্তু আদৌ কি তা হচ্ছে? এবার এই ব্যাপারে মুখ খুললেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। কী বললেন তিনি? বিদেশমন্ত্রী সরাসরি না বললেও, নিজের বক্তব্যে বুঝিয়ে দেন যে ভবিষ্যতে তা হতে পারে। এমন মন্তব্য ঘিরে যে ভারত-মার্কিন রাজনীতিতে হইচই পড়বে, তা বলাই বাহুল্য। শুধু তাই নয়, তিনি এটাও দাবি করেন যে সাম্প্রতিককালে বেশ জটিল হয়ে রয়েছে তেলের বাজার।

শনিবার মিউনিখ সিকিয়োরিটি কনফারেন্সে জয়শঙ্কর বলেন, “কৌশলগত বিষয়ে ইন্ডিয়া বরাবরই স্বাধীন থেকেছে। আমাদের এই নীতি কখনোই বদলায়নি রাজনৈতিক পালাবদল হলেও।” এরপরই ভারতের বিদেশমন্ত্রীকে প্রশ্ন করা হয় রাশিয়া থেকে তেল কেনা নিয়ে। তাঁকে প্রশ্ন করা হয় যে বাণিজ্যচুক্তির ফলে ভারতের তরফ থেকে বন্ধ করে দেওয়া হবে কিনা রুশ তেল কেনা। সেই প্রশ্নের উত্তরে তিনি বলেন, “স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়া হবে কিনা আমাদের তরফ থেকে, সেটা যদি জানতে চান বা এমন কোনও সিদ্ধান্ত নেওয়া হবে যা হয়তো ভালো লাগবে না কারোর, সেক্ষেত্রে আমি বলব যে ঘটতে পারে এমন ঘটনা।”

এরপরই তেলের বাজারে বর্তমান পরিস্থিতি নিয়ে নিজের অবস্থান জানান জয়শঙ্কর। তাঁর বক্তব্য, তেলের বাজার সাম্প্রতিককালে জটিল হয়ে রয়েছে। এই ব্যাপারে অনেককিছু খতিয়ে দেখা হচ্ছে শুধু ভারতের তরফ থেকে নয়, ইউরোপ ও অন্যান্য অঞ্চলের দেশগুলির তরফ থেকেও। কেমন দাম, কতটা ঝুঁকি রয়েছে বা কতটা পরিমাণের তেল কেনা যায়, সবটাই খতিয়ে দেখছে সব দেশ এবং তারপরই সিদ্ধান্ত নিচ্ছে। এবার দেখার বিষয় যে আগামীদিনে ভারত রাশিয়া থেকে তেল কেনে কিনা।

Releated Posts

কল্যাণের বিরুদ্ধে লোকসভার স্পিকারকে চিঠি কাকলির

তৃণমূলের বর্ষিয়ান সাংসদ, তথা বিশিষ্ট আইনজীবী, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মহিলা সাংসদদের উদ্দেশ্যে ‘আপত্তিকর’ ও ‘অসম্মানজনক’ মন্তব্য করার অভিযোগ…

ByByHafizur Rahaman Jun 16, 2026

এপাশ, ওপাশ, ধপাস……

এপাশ, ওপাশ, ধপাস ছাড়া কি বলব মাথায় আসছেনা

ByByHafizur Rahaman Jun 16, 2026

যুবসম্প্রদায়কে কোটায় প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানালেন রাহুল

নিজের এক্স হ্যান্ডেল থেকে রাহুল গান্ধী লেখেন, “আসুন একত্রিত হয়ে আমরা এমন এক আওয়াজ তুলি, যা উপেক্ষা করা…

ByByHafizur Rahaman Jun 16, 2026

জয়পুরে বিক্ষোভ দেখাতে গিয়ে হেনস্তার সম্মুখীন অভিজিৎ

অভিযোগ, একদল দুষ্কৃতী তাঁকে ঘিরে পরপর চড় মারতে থাকেন। ঘটনায় দুজনকে আটক করা হয়েছে বলে জানা গিয়েছে। তবে…

ByByHafizur Rahaman Jun 16, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top