• Home
  • দেশ
  • তারিক রহমানকে শুভেচ্ছা জানানয়ে মোদিকে ধন্যবাদ বিএনপি নেতার

তারিক রহমানকে শুভেচ্ছা জানানয়ে মোদিকে ধন্যবাদ বিএনপি নেতার

Image

নিউজ ডেস্ক: বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা না হলেও তারেক রহমান নেতৃত্বাধীন বিএনপির জয় স্পষ্ট হয়ে গিয়েছে। শুক্রবার সকালে তাঁকে শুভেচ্ছা জানান ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিজের এক্স হ্যান্ডেল থেকে তিনি দাবি করেন যে তিনি আশা করছেন যে বাংলাদেশ আর ভারতের সম্পর্ক আরও এগিয়ে যাবে। শুধু তাই নয়, তিনি এটাও দাবি করেন যে বাংলাদেশের নাগরিকদের আস্থা রয়েছে তারিক রহমানের নেতৃত্বের উপর। 

এবার এই বিষয়টি নিয়ে মুখ খুললেন বিএনপির অন্যতম শীর্ষ নেতা নজরুল ইসলাম খান। তিনিও পাল্টা নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানান শুভেচ্ছা জানানোর জন্য। তাঁর বক্তব্য, বিএনপি ক্ষমতায় এলে দুই দেশের সম্পর্ক আরও মজবুত হবে। এখানেই শেষ নয়, তিনি এটাও দাবি করেন যে ভারত যে বাংলাদেশের নাগরিকদের মতামত মেনে নেবে গণতন্ত্র হিসেবে, সেটাই স্বাভাবিক। 

ভারতীয় সাংবাদিকদের বিএনপি নেতা বলেন, “বিএনপি সরকারের আমলে দুই দেশের মানুষের মধ্যে সম্পর্ক আরো ভালো হবে।” এরপরই ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়ে নজরুল ইসলাম খান বলেন, “ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানাতে চাই আমাদের নেতা তারেক রহমানকে শুভেচ্ছা জানানোর জন্য। সমস্ত গণতন্ত্রই নাগরিকদের জনমতকে মেনে নেবে এবং সেটাই করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।”

প্রসঙ্গত, বিএনপিকে শুভেচ্ছা জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুক্রবার নিজের এক্স হ্যান্ডেল থেকে লেখেন, “আমার তরফ থেকে তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন। আপনার জয় থেকে স্পষ্ট যে বাংলাদেশের নাগরিকরা আপনার নেতৃত্বের উপর আস্থা রাখছেন। ভারত রয়েছে বাংলাদেশের গণতন্ত্র, উন্নয়নশীলতার পক্ষে। আশা করি ভারতের সঙ্গে আরও সম্পর্ক এগিয়ে যাবে আপনার নেতৃত্বাধীন বাংলাদেশের।” এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত মোট কটি আসন যায় বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির (বিএনপি) ঝুলিতে। এই জয়কে এক বড় জয় বলে মনে করছেন সেখানকার রাজনৈতিক মহল। সেক্ষেত্রে দেখার যে বিএনপি ক্ষমতায় আসার পর ভারতের সঙ্গে সম্পর্ক কেমন হয় তাদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top