দেবজিৎ মুখার্জি, কলকাতা: এই মুহূর্তে ভারতবর্ষ সহ গোটা বিশ্বের নজর রয়েছে বাংলাদেশের সাধারণ নির্বাচনের ফলাফলের উপর। এই প্রতিবেদন লেখা পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করা হয়নি এই ব্যাপারে। তবে জয় যে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির (বিএনপি) হচ্ছে, তা জলের মতো পরিষ্কার। অন্যদিকে জামাত তেমন দাগ কাটতে সফল হয়নি। সবমিলিয়ে, এই মুহূর্তে বিএনপি ঝড় চলছে ওপার বাংলায়।
এবার এই বিষয়টি নিয়ে মুখ খুললেন বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি, তথা প্রাক্তন সাংসদ, দিলীপ ঘোষ। কী বললেন তিনি? গেরুয়া শিবিরের দাবাং নেতা বিএনপি জেতার ইতিবাচক দিকটি তুলে ধরেন। কী বক্তব্য তাঁর? প্রাক্তন রাজ্য সভাপতির বক্তব্য, বাংলাদেশ শান্ত হবে বিএনপি ক্ষমতায় আসতেই। শুধু তাই নয়, তিনি এই ব্যাপারেও আশাবাদী যে ভারতের সঙ্গে সম্পর্ক মধুর হবে।
প্রসঙ্গত, শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার পর বাংলাদেশ ছেড়ে ভারতে চলে আসেন এবং এরপর থেকেই শুরু হয় নানাভাবে ভারতকে বাংলাদেশের আক্রমণ করা। একাধিকবার ভারতকে বলা হয়েছিল বাংলাদেশের তরফ থেকে শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর। তবে শেষ পর্যন্ত তা হয়নি। এছাড়া বাংলাদেশে নানা টানাপোড়েনের পর জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়, যাতে ভোট দেন অজস্র মানুষ।
উল্লেখ্য, বৃহস্পতিবার বাংলাদেশে যেই নির্বাচন হয়, সেটি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ৩৫ বছর পর এই ভোট হয়। তবে এবার হয়নি বেগমদের লড়াই। এবারের লড়াই ছিল আসলে দ্বিমুখী – বিএনপি এবং জামায়াতে ইসলামি ও এনসিপির মধ্যে। সকাল সাড়ে সাতটা থেকে শুরু হয় ভোটগ্রহণ পর্ব। বহু মানুষ ভোট দেন। তবে ভোটের আগেরদিন এবং ভোটের দিনও অশান্তির চিত্র উঠে আসে। যদিও সবকিছুর মাঝে শেষ হয় নির্বাচন। বর্তমানে যে পরিস্থিতিতে দাঁড়িয়ে, তাতে হাসিমুখে জয়ের পথে তারেক রহমানের বিএনপি। এবার দেখার যে শেষ পর্যন্ত কি হয়। অবশেষে কত আসন পায় দলগুলি, সেদিকেই নজর রয়েছে গোটা বিশ্বের।



By










