নিউজ ডেস্ক: এই মুহূর্তে বাংলাদেশে চলছে সাধারণ নির্বাচন। সকাল সাড়ে সাতটা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ পর্ব। ইতিমধ্যেই বহু মানুষ ভোট দিয়ে ফেলেছেন। শুধু তাই নয়, ভোট দিয়ে এসেছেন হেভিওয়েট প্রার্থীরাও। সকলেই এরপর নিজেদের মতামত জানিয়েছেন সংবাদমাধ্যমকে। শুধু তাই নয়, নিজের বক্তব্য তুলে ধরেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, তথা নোবেলজয়ী অর্থনীতিবিদ, মহাম্মদ ইউনুসও।
এদিন রাজধানী ঢাকার একটি বুথে ভোট দেন জামায়াতের আমির শফিকুর রহমান এবং এরপর তিনি দেশ গড়ার আহ্বান জানান। কী বলেছেন তিনি? জামায়াত আমিরের বক্তব্য, “দেশ গড়তে হবে সকলে মিলে।” এর সঙ্গে নির্বাচন নিয়েও তিনি নিজের বক্তব্য রাখেন। নিজের অবস্থানে তিনি বলেন, “যদি নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হয়, তাহলে তা মানতে হবে সকলকে। এটাই সৌন্দর্য গণতন্ত্রের।”
অন্যদিকে, রাজধানীর গুলশান ২ নম্বরের গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ ভোট দেন খালেদাপুত্র তারেক রহমান। বিএনপি চেয়ারপার্সনের বক্তব্য, “যেকোনো ষড়যন্ত্র রাখা যায় যদি মানুষ ভোটকেন্দ্রে আসে।” নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “বাংলাদেশের নাগরিকরা বহুদিন ধরে এই দিনটির আশা করেছিলেন। আজ ভোট দেওয়ার অধিকার ফিরে পেয়েছেন তাঁরা।”
ভোট দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মহাম্মদ ইউনুসও। তিনি সকাল দশটা নাগাদ ভোট দেন এবং এরপর সাংবাদিকদের নতুন বাংলাদেশের জন্মদিনের কথা তুলে ধরেন। নোবেলজয়ী অর্থনীতিবিদের বক্তব্য, “আজ খুবই আনন্দের দিন। আজ নতুন বাংলাদেশের জন্মদিন।” এরপর সকলের উদ্দেশ্যে তিনি বলেন, “সারাদিন ধরে আমাদের তরফ থেকে পালন করা হবে এই জন্মদিনের উৎসব।”
প্রসঙ্গত, বৃহস্পতিবার বাংলাদেশে যেই নির্বাচন চলছে, সেটি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ৩৫ বছর পর এই ভোট হচ্ছে। তবে এবার হচ্ছে না বেগমদের লড়াই। ভোটারের সংখ্যা প্রায় ১৩ কোটি। ভোট কেন্দ্রের সংখ্যা ৪২ হাজারেরও বেশি। এবারের লড়াই আসলে দ্বিমুখী – বিএনপি এবং জামায়াতে ইসলামি ও এনসিপির মধ্যে। এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত কার দখলে যায় বাংলাদেশ। কে জয় পায়, সেটাই এখন দেখার।



By














