• Home
  • জেলার খবর
  • “মৃত্যুর পর কাটমানি নেওয়া নিয়ম” জিএসটি নিয়ে অভিষেককে পাল্টা নির্মলার

“মৃত্যুর পর কাটমানি নেওয়া নিয়ম” জিএসটি নিয়ে অভিষেককে পাল্টা নির্মলার

Image

দেবজিৎ মুখার্জি: লোকসভায় চলতি কেন্দ্রীয় বাজেটে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাল্টা দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। কী বললেন তিনি? ঘাসফুল শিবিরের সেনাপতির জিএসটি নিয়ে বক্তব্যের পাল্টা দেন তিনি। নির্মলা সীতারমণ পাল্টা আইনশৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে নারীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন। এছাড়াও আরো একাধিক বিষয়ে নিজের বক্তব্য তুলে ধরেন উপস্থিত সকলকে।

বাজেটে অংশ নিয়ে তৃণমূল কংগ্রেসের ডায়মন্ড হারবার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিএসটি নিয়ে বক্তব্য রাখেন। কী বলেন তিনি? তাঁর বক্তব্য, “জিএসটি দিতে হয় মৃত্যুর পর ধূপকাঠি জ্বালাতেও।” এর পরিপ্রেক্ষিতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাল্টা দেন নির্মলা সীতারমণ। কী বক্তব্য তাঁর? তিনি কাটমানি থেকে শুরু করে পেট্রোলের দাম, একাধিক বিষয়ে ঘাসফুল শিবিরের সাংসদকে পাল্টা জবাব দেন।

নির্মলা সীতারমণ বলেন, “খুবই দুর্ভাগ্যজনক বাংলায় মৃত্যুর পর জিএসটি-এ দেওয়া। হয়তো সেখানে নিয়ম মৃত্যুর পর কাটমানি নেওয়া।” এরপর কেন্দ্রীয় অর্থমন্ত্রীর প্রশ্ন, “সাধারণ মানুষের উপর চাপ কমাতে হলে কেন বাংলায় দশ টাকা বেশি পেট্রোলের দাম?” তবে এখানেই থেমে যাননি তিনি। এরপর আরো বেশ কয়েকটি ইস্যু তুলে তৃণমূল কংগ্রেসকে তিনি আক্রমণ করেন।

এছাড়া আরজি কর হত্যাকান্ড ও রাজ্যে নারী নির্যাতনের ইস্যুও তোলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। নির্মলা সীতারমণ বলেন, “এটা অত্যন্ত দুঃখজনক যে একজন মহিলা মুখ্যমন্ত্রী মেয়েদের রাত্রে না বেরোনোর পরামর্শ দিচ্ছেন।” এরপর রাজ্যের আইনশৃঙ্খলা অবনতি নিয়ে তিনি তোপ দাগেন। তিনি বলেন, “আইনের শাসনে নয়, পশ্চিমবঙ্গ এখন চলছে বোমা সংস্কৃতির উপর।” অর্থাৎ তৃণমূল কংগ্রেসকে তিনি একের পর এক বিষয় তুলে আক্রমণ করেন। 

যদিও নির্মলা সীতারমনের তরফ থেকে যেই বিষয়গুলি তুলে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করা হয়েছে, তা প্রথমবার নয়। এর আগেও একাধিকবার এই ইস্যুগুলি নিয়ে ঘাসফুল শিবিরকে আক্রমণ করেছে বিজেপি। তবে তৃণমূল কংগ্রেসও তাদের পাল্টা দিয়েছে লাগাতার। আগামীদিনেও যে তারা ছেড়ে কথা বলবে না, তা না বললেও চলে। এবার দেখার বিষয় যে পরবর্তী অধ্যায় কি হয়।

Releated Posts

এবার লুক আউট নোটিস জারি সুমিত রায়ের বিরুদ্ধে

অর্থাৎ বিমানবন্দর বা যে কোনওভাবে যদি তিনি দেশ থেকে পালানোর চেষ্টা করেন, তাহলে তক্ষুনি গ্রেফতার করা হবে তাঁকে।…

ByByHafizur Rahaman Jun 16, 2026

জাহাঙ্গীর খানের মুক্তির দাবিতে থানার সামনে বিক্ষোভ, ছিল হামলার পরিকল্পনাও

তবে তা সফল হয়নি কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের শীঘ্র হস্তক্ষেপে। লাঠিচার্জ শুরু হতে ভেঙে যায় বিক্ষোভকারীরা। ঘটনাকে ঘিরে…

ByByHafizur Rahaman Jun 16, 2026

ভবানী ভবন থেকে বেরিয়ে সোজা কালীঘাটে অভিষেক

মঙ্গলবার ডিজে মন্তব্য মামলায় টানা সাড়ে ৬ ঘন্টা জেরার পর ভবানী ভবন থেকে বেরোলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…

ByByHafizur Rahaman Jun 16, 2026

ভবানীপুরের ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতে মমতা

ভবানীপুর বিধানসভা কেন্দ্রের ভোটের ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে মঙ্গলবার আদালতের দ্বারস্থ হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন দলের বিধায়ক…

ByByHafizur Rahaman Jun 16, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top