• Home
  • জেলার খবর
  • “ওনাকে ভোট দেওয়াই বুদ্ধিমানের কাজ” মমতা বন্দ্যোপাধ্যায় প্রশংসা মজিদ মাস্টারের

“ওনাকে ভোট দেওয়াই বুদ্ধিমানের কাজ” মমতা বন্দ্যোপাধ্যায় প্রশংসা মজিদ মাস্টারের

Image

দেবজিৎ মুখার্জি, দক্ষিণ ২৪ পরগনা: গোটা বাংলাজুড়ে যে এখন মানুষ শুধু তৃণমূল কংগ্রেস বোঝে বা মমতা বন্দ্যোপাধ্যায়কে বাদ দিয়ে আর অন্য কাউকে রাজ্যবাসী মুখ্যমন্ত্রী হিসেবে ভাবতে পারেন না, তা বারংবার প্রমাণিত হয়েছে প্রতিটি নির্বাচনে। রাজনৈতিক মহল মনে করছে যে এবারও বিপুল ভোটে জয়ী হয়ে ফের বাংলায় রাজত্ব করবে তৃণমূল কংগ্রেস এবং মসনদে বসবেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

এই আবহে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভুয়সী প্রশংসা করলেন একসময়ের দাপুটে নেতা মজিদ মাস্টার। কী বলেছেন তিনি তৃণমূল সুপ্রিমোকে নিয়ে? তাঁর বক্তব্য, পশ্চিমবঙ্গে যদি বিজেপিকে ক্ষমতায় আসা থেকে রুখতে হয়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেওয়াই বুদ্ধিমানের কাজ হবে। শুধু তাই নয়, গেরুয়া শিবির যে গণতন্ত্রের বিরুদ্ধে, তাও তিনি বুঝিয়ে দেন। পাশাপাশি, এটাও দাবি করেন যে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করেছেন, তা প্রশংসা করার মতো।

এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকারে মজিদ মাস্টার বলেন, “গত দুই বছর আমি যতবারই ভোট দিয়েছি, তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছি। বিজেপির যে বাড়বাড়ন্ত গোটা দেশে, তা রোখা দরকার। আমাদের দেশের গণতান্ত্রিক কাঠামোকে ওরা নষ্ট করছে।” এর সঙ্গে তিনি স্বীকার করেন, “এই মুহূর্তে বাংলায় যদি বিজেপিকে আটকানোর মতো কারোর ক্ষমতা থাকে, তাহলে সেটা তৃণমূল কংগ্রেসের। আমি মনে করি তৃণমূল কংগ্রেসকে ভোট দিলে, তা নষ্ট হবে না।”

মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করে তিনি বলেন, “উনি অনেক ভালো কাজ করেছেন মুখ্যমন্ত্রী হিসেবে। আমার ওনার অনেক কাজই ভালো লাগে।” সম্প্রতি, শীর্ষ আদালতে দাঁড়িয়ে যেভাবে তৃণমূল সুপ্রিমো প্রশ্ন করেছেন, সেই ব্যাপারটিও তুলে ধরেন মজিদ মাস্টার। তিনি বলেন, “আমার খুব পছন্দ হয়েছে যেভাবে উনি এসআইআরের বিরোধিতা করে শীর্ষ আদালতে রুখে দাঁড়িয়েছেন।” তিনি নিজের কথা স্পষ্ট করে দেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প এই মুহূর্তে রাজ্যে নেই। এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত এবারও ক্ষমতায় থাকতে পারে কিনা তৃণমূল কংগ্রেস। নাকি মসনদে বসবে বিজেপি? তা বলবে সময়।

Releated Posts

আনুষ্ঠানিকভাবে ইতি তৃণমূল সরকারের অধ্যায়, বিধানসভা ভেঙে দেওয়ার বিজ্ঞপ্তি জারি করল রাজ্যপাল

তৃতীয় তৃণমূল কংগ্রেস সরকারের সাংবিধানিক মেয়াদ ছিল ৭ তারিখ অবধি। নিয়ম অনুসারে পুরোনো বিধানসভার কার্যকারিতা আর থাকে না…

ByByDebojit Mukherjee May 7, 2026

মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে নারাজ নিয়ে বিস্ফোরক পোস্ট রামগোপাল ভার্মার

তাঁর দাবি, অনেক বছরের রাজনৈতিক অভিজ্ঞতা সত্ত্বেও এমন অবস্থান তাঁর কাছে অবাক করা বিষয়। তিনি মনে করেন যে…

ByByDebojit Mukherjee May 7, 2026

শুরু হয়েছে রাজ্যের নানা হলে ‘দ্যা বেঙ্গল ফাইলস’ দেখানোর পরিকল্পনা

টানা বিতর্ক ও আইনি জটিলতা অতিক্রম করে অবশেষে রাজ্যের প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তির পথে এগোলো। শহরের পাশাপাশি জেলার বহু…

ByByDebojit Mukherjee May 7, 2026

চন্দ্রনাথের হত্যা নিয়ে মতামত জানালেন রুদ্রনীল-অগ্নিমিত্রা

ঘটনাটি নিয়ে বিস্ফোরক বক্তব্য তুলে ধরেন বিজেপি নেতা, তথা বিশিষ্ট অভিনেতা রুদ্রনীল ঘোষ। সমাজমাধ্যমে তিনি দাবি করেন যে…

ByByDebojit Mukherjee May 7, 2026
Scroll to Top