• Home
  • জেলার খবর
  • কয়লা পাচার মামলা: ইডির হাতে গ্রেফতার দুই সিন্ডিকেটের সদস্য

কয়লা পাচার মামলা: ইডির হাতে গ্রেফতার দুই সিন্ডিকেটের সদস্য

Image

দেবজিৎ মুখার্জি: কয়লা পাচার মামলায় এবার নয়া মোড়! কী সেই নয়া মোড়? তল্লাশি চালিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটর (ইডি) তরফ থেকে গ্রেফতার করা হলো ২ জনকে। দুজনেই কয়লা ব্যবসায়ী এবং তা পাচারের সিন্ডিকেটের সদস্য। ধৃতদের নাম চিন্ময় মন্ডল ও কিরণ খাঁ। লম্বা সময় ধরে জিজ্ঞাসাবাদ করা হয় তাঁদের এবং এরপর গ্রেফতার করা হয়েছে ২ জনকে।

সূত্র মারফত জানা গিয়েছে যে চিন্ময় মন্ডল ও কিরণ খাঁ, দুজনেই পরিচিত কয়লা মাফিয়া হিসেবে। দুই ধৃতই সিন্ডিকেটের মতো কাজ করতেন। ইডির বক্তব্য, দুজনের বাড়িতে তল্লাশি চালিয়ে বেশ কয়েকটি নথি পাওয়া গিয়েছিল এবং তাতে প্রোটেকশন মানির বিষয়টি পাওয়া গিয়েছে। এরপর সোমবার দুই ধৃতের পাশাপাশি তলব করা হয়েছিল বুদবুদ থানার ওসি মনোরঞ্জন মন্ডলকে। প্রমাণ দেখানো সত্বেও অস্বীকার করছিলেন চিন্ময় মন্ডল ও কিরণ খাঁ।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আরও অভিযোগ, দুজনেই সহযোগিতা করছিলেন না জিজ্ঞাসাবাদের সময়ে। বারংবার বলা সত্বেও উত্তর মিলছিল না এবং সেই কারণেই পরে তাঁদের গ্রেফতার করা হয়। মঙ্গলবার চিন্ময় ও কিরণকে আদালতে তোলা হবে হেফাজতে নেওয়ার জন্য এবং এরপর দুজনকে নিয়ে ইডি পুরো সিন্ডিকেটের বিষয়টা তদন্ত করবে। এর সঙ্গে আর কারা কারা জড়িত, তা জানতে চাওয়া হচ্ছে তাদের তরফ থেকে।

এবার দেখার বিষয় যে আগামী দিনগুলিতে এই ঘটনায় আর কাদের নাম বেরিয়ে আসে। কোনও বিস্ফোরক তথ্য বেরিয়ে আসে কিনা, সেদিকেই নজর রয়েছে সকলের। তবে জল যে আরো অনেকদূর গড়াবে, তা না বললেও বোঝা যায়। পাশাপাশি, তল্লাশি পর্বও যে চলতে থাকবে, তা বলাই বাহুল্য। তবে বিষয়টি নিয়ে যে এই মুহূর্তে অনেক প্রশ্নের জন্ম নিয়েছে রাজ্যে, সেটা বেশ স্পষ্ট। সেক্ষেত্রে দেখার যে তদন্ত করে আর কি উঠে আসে। আর কারা জড়িত এই ঘটনার সঙ্গে, এটাই এখন একটা বড় প্রশ্ন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top