• Home
  • দেশ
  • আদনান শামির সঙ্গে নৈশভোজ, ভগবতকে দেশদ্রোহী তকমা কংগ্রেসের

আদনান শামির সঙ্গে নৈশভোজ, ভগবতকে দেশদ্রোহী তকমা কংগ্রেসের

Image

দেবজিৎ মুখার্জি: রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভগবতকে দেশদ্রোহী তকমা হাত শিবিরের, অর্থাৎ কংগ্রেসের। কী কারণে এমন অভিযোগ? তাঁকে ডিনার করতে দেখা গিয়েছে বিশিষ্ট সঙ্গীত শিল্পী ও সুরকার, তথা পাকিস্তানি বায়ু সেনার প্রাক্তন আধিকারিকের পুত্র, আদনান শামির সঙ্গে। সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে আরএসএসকে একহাত নিয়েছে কংগ্রেস। যদিও তা গুরুত্ব দিতে নারাজ সংঘ ও আদনান শামি।

শতবর্ষ উপলক্ষে আরএসএসের তরফ থেকে একটি দুদিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল বাণিজ্যনগরী মুম্বাইতে। সেখানে বলিউডের একাধিক বড় শিল্পী উপস্থিত ছিলেন। সেখানেই ছিলেন আদনান শামি। সেই ছবি সামনে আসতেই আক্রমণ করা হয় মহারাষ্ট্র কংগ্রেসের তরফ থেকে। এক্স হ্যান্ডেলে এই বিষয়ে আওয়াজ তোলে হাত শিবির এবং তীব্র নিন্দা করে সংঘ ও তাদের প্রধানের। 

তারা লেখে, “পাকিস্তানি বায়ুসেনার পাইলট ছিলেন আদনান শামির বাবা আরশাদ শামি খান। পাঠানকোটের বায়ুসেনা ঘাঁটি উনি ধ্বংস করেছিলেন হামলা চালিয়ে ১৯৬৫ সালের যুদ্ধের সময়। তাঁরই পুত্রের সঙ্গে মোহন ভগবত একই টেবিলে বসে খাওয়া-দাওয়া করছেন। পরিষ্কার দেশদ্রোহীতা আরএসএসের এই কাজ।” এই পোস্ট চোখের নিমেষে ছড়িয়ে পড়ে চারিদিকে এবং অনেকে তার নিন্দা করেন। আবার অনেকে ভিন্নমত জানিয়েছেন। 

যদিও এই অভিযোগকে পাত্তা দিচ্ছে না সংঘ ও আদনান। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করে জনপ্রিয় সঙ্গীত শিল্পী লেখেন, “একটা অসাধারণ দিন কাটালাম সংঘের প্রধান মোহন ভগবতের সঙ্গে। অনেকক্ষণ কথাবার্তায় উনি ভেঙে দিলেন আমার মধ্যে থাকা অজস্র মিথ ও ভুল ধারণা।” সংঘ প্রধানের প্রশংসা করে তিনি লেখেন, “উনি বেশ ভদ্র এবং ব্যক্তিত্ববান মানুষ।”

বলে রাখা ভালো, এই অনুষ্ঠানে বাংলাদেশের চলতি হিন্দু নিধন নিয়ে বার্তা দিয়েছিলেন মোহন ভগবত। তিনি বলেছিলেন, “প্রায় এক কোটি ২৫ লক্ষ হিন্দু বাংলাদেশে বসবাস করেন।” এরপরই তাঁর বার্তা, “অধিকারের জন্য যদি তাঁরা সকলে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করেন, তাহলে পৃথিবীর সমস্ত হিন্দু তাঁদের পাশে দাঁড়াবেন।” শুধু তাই নয়, তিনি এটাও দাবি করেছিলেন যে সকল হিন্দুদের সাহায্য পাবেন বাংলাদেশের হিন্দুরা। অর্থাৎ তিনি বুঝিয়ে দিয়েছিলেন যে বাংলাদেশে চলতি পরিস্থিতি মোকাবিলা করতে হলে সকল হিন্দুকে এক হয়ে একে অপরের পাশে দাঁড়াতে হবে।

Releated Posts

নির্বাচনের ময়দানে নামতে অনিচ্ছুক ককরোচ জনতা পার্টি

প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে স্পষ্ট ইঙ্গিত দেন যে তাঁরা রাজনীতিতে নামবেন না, বরং নানা ইস্যুতে প্রতিবাদ চালিয়ে যেতে চান।…

ByByHafizur Rahaman Jun 17, 2026

কল্যাণের বিরুদ্ধে লোকসভার স্পিকারকে চিঠি কাকলির

তৃণমূলের বর্ষিয়ান সাংসদ, তথা বিশিষ্ট আইনজীবী, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মহিলা সাংসদদের উদ্দেশ্যে ‘আপত্তিকর’ ও ‘অসম্মানজনক’ মন্তব্য করার অভিযোগ…

ByByHafizur Rahaman Jun 16, 2026

এপাশ, ওপাশ, ধপাস……

এপাশ, ওপাশ, ধপাস ছাড়া কি বলব মাথায় আসছেনা

ByByHafizur Rahaman Jun 16, 2026

যুবসম্প্রদায়কে কোটায় প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানালেন রাহুল

নিজের এক্স হ্যান্ডেল থেকে রাহুল গান্ধী লেখেন, “আসুন একত্রিত হয়ে আমরা এমন এক আওয়াজ তুলি, যা উপেক্ষা করা…

ByByHafizur Rahaman Jun 16, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top