• Home
  • দেশ
  • বড় সিদ্ধান্ত আরবিআইর! অপরিবর্তিত রেপো রেট

বড় সিদ্ধান্ত আরবিআইর! অপরিবর্তিত রেপো রেট

Image

দেবজিৎ মুখার্জি: কেন্দ্রীয় বাজেট নিয়ে এই মুহূর্তে জোরদার আলোচনা চলছে গোটা ভারতবর্ষে। বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে বাজেটে, যার মধ্যে অন্যতম আয়করের স্ল্যাবে কোনও পরিবর্তন না করা। বড় সিদ্ধান্ত নেওয়া হল রেপো রেট নিয়ে। কী সেই বড় সিদ্ধান্ত? ৫.২৫ শতাংশ যে রেপো রেট ছিল, তাতে করা হলো না কোনোও পরিবর্তন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে।

রেপো রেটে কোনও পরিবর্তন না করার জেরে ঋণের যে বোঝা, তা বৃদ্ধি পাবে না সাধারণ মানুষের উপর। এখানেই শেষ নয়, এর সঙ্গে ইএমআইর যে খরচ রয়েছে, তাও বাড়বে না। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন আরবিআইর গভর্নর সঞ্জয় মালহোত্রা। কী বলেছেন তিনি? এই ব্যাপারে তিনি নিজের অবস্থান জানিয়েছেন এবং যাবতীয় সবকিছু তুলে ধরেছেন। কীসের ভিত্তিতে এমন সিদ্ধান্ত বা আর কি অপরিবর্তিত রাখা হয়েছে, তিনি সবটা জানিয়েছেন। 

সঞ্জয় মালহোত্রা বলেন, “চলতি মাসের ৪-৬ তারিখ বৈঠক করে মনিটারি পলিসি কমিটি। ইকোনমি ও মাক্রো-ইকোনমিক কন্ডিশনের ডিপ অবজারভেশন করা হয় এবং সেই অনুযায়ী পলিসি রিপোর্ট তৈরি করা হয়। সকলের সম্মতিতে কমিটির তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয় যে ৫.২৫ শতাংশ হারেই রাখা হবে রেপো রেট। কোনও পরিবর্তন হচ্ছে না। পাশাপাশি, এসডিএফ রেটেও কোনও বদল করা হয়নি। ৫ শতাংশ হারে তা অপরিবর্তিত রাখা হয়েছে। এছাড়া অপরিবর্তিত রাখা হয়েছে এমএসএফ রেট ও ব্যাঙ্ক রেটও। দুটোই আঞ্চেনজেড রাখা হয়েছে ৫.৫ শতাংশ হারে।”

উল্লেখ্য, কেন্দ্রীয় ব্যাংক এমপিসি বৈঠক করে দুই মাস অন্তর অন্তর এবং ঠিক করা হয় রেপো রেট। বলে রাখা ভালো, রিজার্ভ ব্যাংকের তরফ থেকে অন্য ব্যাংককে যে হারে ঋণ দেওয়া হয়, তাকে বলা হয় রেপো রেট। উল্টোটার ক্ষেত্রে হয় রিভার্স রেপো রেট (অন্য ব্যাংকের তরফ থেকে রিজার্ভ ব্যাংককে যে হারে ঋণ দেওয়া হয়)। ঋণের বোঝা বাড়ে রেপো রেট বাড়লে। আবার কমলে, ইএমআইর বোঝাও কমে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top