ফেব্রুয়ারিতে ফের বাংলায় আসছেন শাহ

Image

দেবজিৎ মুখার্জি: ভোটমুখী বাংলায় ফের আসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। চলতি মাসেই বাংলার মাটিতে তিনি পা রাখবেন বলে জানা গিয়েছে সূত্র মারফত। গেরুয়া শিবিরের কর্মী ও সমর্থকদের, এই শাহী সফর ঘিরে, উন্মাদনা যে অন্য মাত্রার থাকবে, তা না বললেও বোঝা সম্ভব। তবে এই সফর ঘিরে বঙ্গ রাজনৈতিক মহলে জন্ম হয়েছে বেশকিছু প্রশ্নের।

জানা যাচ্ছে, চলতি মাসের ১৮ তারিখে অমিত শাহ পশ্চিমবঙ্গে আসবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এবারের বঙ্গ সফর ২ দুদিনের। কিন্তু শোনা যাচ্ছে যে যেহেতু তখন উচ্চমাধ্যমিক পরীক্ষা থাকবে, তাই তিনি কোন সভা করবেন না। এবারের সফরে আসন্ন বিধানসভা ভোটে কিভাবে বঙ্গ বিজেপি লড়াই করবে, তা নিয়ে তিনি বৈঠক করবেন দলীয় নেতাদের সঙ্গে।

তবে অমিত শাহের আসন্ন বঙ্গ সফর ঘিরে গেরুয়া শিবিরের কর্মী ও সমর্থকদের উন্মাদনা আকাশ ছুঁলেও, একাধিক প্রশ্ন জন্ম নিয়েছে রাজনৈতিক মহলের অন্দরে। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এটাই যে কেন্দ্র কি বঙ্গ বিজেপির নেতাদের উপর আস্থা হারিয়েছে? সেই কারণেই কি দিল্লির নেতারা বাংলায় মাঝেমধ্যেই আসছেন? তেমনটা যদি হয়ে থাকে, তাহলে তা নিঃসন্দেহে এক বড় চিন্তার বিষয় গেরুয়া ব্রিগেডের জন্য। বিস্তারিতভাবে বলতে গেলে, তা বড় মাথাব্যাথার কারণ হয়ে উঠবে দলের সমস্ত কর্মী ও সমর্থকদের।

প্রসঙ্গত, এর আগে জানুয়ারি মাসের ৩০ তারিখে বঙ্গ সফর হয় অমিত শাহের। রাতে কলকাতায় এসেই তিনি দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন। পরের দিন তিনি ব্যারাকপুর ও শিলিগুড়িতে সভা করেন এবং একাধিক ইস্যু তুলে আক্রমণ করেন রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসকে। যদিও শাসক শিবিরও পাল্টা দেয় বিজেপিকে। কদিন বাদে শুরু হতে চলা বিধানসভা ভোটকে ঘিরে যে রাজ্যে উত্তেজনা বাড়ছে, তা বর্তমান পরিস্থিতি থেকে বেশ স্পষ্ট। সেক্ষেত্রে দেখার বিষয় যে এবার অমিত শাহ বাংলায় এসে কি করেন। কী নির্দেশ দেন বঙ্গ বিজেপিকে? এটাই এখন একটা বড় প্রশ্ন।

Releated Posts

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ড: তৃণমূল কংগ্রেসকে দায়ী করলেন মা হাসি রথ

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে ঘাসফুল শিবিরকে দায়ী করলেন তাঁর মা হাসি রথ। তাঁর দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় পরাজিত হওয়ার পর…

ByByDebojit Mukherjee May 7, 2026

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডের তদন্ত করতে তৈরি করা হলো সিট

শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডের তদন্ত করতে রাজ্য পুলিশ ও সিআইডির দক্ষ আধিকারিকদের নিয়ে তৈরি করা হলো…

ByByDebojit Mukherjee May 7, 2026

“একটি গ্যাং ঘুরছে যারা হামলা চালাচ্ছে তৃণমূল কর্মীদের উপর”: কুণাল ঘোষ

গেরুয়া শিবিরকে বিঁধে কুণাল ঘোষের অভিযোগ, রাজ্যে এই মুহূর্তে একটি ‘গ্যাং’ ঘুরছে যারা হামলা চালাচ্ছে তৃণমূল কর্মীদের উপর।…

ByByDebojit Mukherjee May 6, 2026

“মমতা বন্দ্যোপাধ্যায়ের ইস্তফা না দেওয়া আসলে তাঁর প্রতিবাদের ভাষা”: কুণাল ঘোষ

তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের ইস্তফা না দেওয়া আসলে তাঁর প্রতিবাদের ভাষা। এটা সিম্বলিক। যেভাবে বহু আসনে গরমিল হয়েছে…

ByByDebojit Mukherjee May 6, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top