• Home
  • জেলার খবর
  • এসআইআর শুনানি: শুনানির আগে আরো এক মামলা দায়ের মমতার

এসআইআর শুনানি: শুনানির আগে আরো এক মামলা দায়ের মমতার

Image

দেবজিৎ মুখার্জি: এসআইআর পর্বে নতুন মোড়! বুধবার এই সংক্রান্ত মামলার শুনানি শুরু হয়েছে শীর্ষ আদালতে। সেখানে নাগরিকদের হয়ে হাজির হয়েছেন খোদ বাংলার মুখ্যমন্ত্রী, তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো, মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তার আগেই তিনি দায়ের করে বসলেন আরো একটি মামলা, যেখানে আর্জি করা হয়েছে দ্রুত ভোটারদের নাম বাতিল করার প্রসিডিউর বন্ধ করার।

ভোটমুখী বাংলায় এসআইআর চালু হওয়ার পর থেকেই রাজ্য রাজনীতি নেয় ভিন্ন একটা রূপ। আক্রমণ ও পাল্টা আক্রমণ একেবারে চরম পর্যায়ে পৌঁছে যায় তৃণমূল কংগ্রেস ও বিজেপির। জল গড়ায় আইনি দরবার পর্যন্ত। সুপ্রিম কোর্টে ঘাসফুল শিবিরের তরফ থেকে একটি মামলা দায়ের করা হয় প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি বিপুল পাঞ্চোলির বেঞ্চে। বুধবার এসআইআর সংক্রান্ত মামলার শুনানি চলছে। মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়ে দিয়েছিলেন যে তিনি শীর্ষ আদালতে উপস্থিত থাকবেন এবং দরকার হলে নাগরিকদের হয়ে প্রশ্ন পর্যন্ত করবেন। এদিন সকাল ১০টা নাগাদ তিনি আদালতে পৌঁছেও যান। 

সূত্র মারফত জানা গিয়েছে, এদিন মমতা বন্দ্যোপাধ্যায় আরো একটি মামলা দায়ের করেছেন, যাতে তুলে ধরা হয়েছে একাধিক বিষয়। কী সেই বিষয়গুলি? আসন্ন বিধানসভা নির্বাচন গতবছরের ভোটার তালিকা অনুযায়ী করা, ইআরও, এইআরও, ডিইও, বিএলওদের লিখিত নির্দেশ দেওয়া যাতে লজিকাল ডিসক্রিপেন্সিতে শুধু নামের স্পেলিং ভুলের জন্য কাউকে শুনানির নোটিস না পাঠানো হয়, সেই নোটিসগুলি যেন নির্বাচন কমিশন তুলে নেয়, দরকার হলে যেন অনলাইন শুনানি করেন ডিইও, সিইওরা, আবার সুযোগ দেওয়া তাঁদের যাঁরা ঠিকমতো ম্যাপিং করেননি ২০০২ সালের তালিকা অনুযায়ী, আধার কার্ড তথ্য হিসেবে গ্রহণ করা নির্বাচন কমিশনের, মাইক্রো অবজারভারদের বাংলা থেকে তুলে নেওয়া এবং ফর্ম ৭ জমা বন্ধ করা ও যাঁরা এতে নালিশ জানাচ্ছেন, তাঁরা যেন উপস্থিত না থাকেন শুনানিতে। এবার দেখার বিষয় যে এই মামলা নিয়ে আগামীদিনে আর কি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top