• Home
  • দেশ
  • “বিতর্কে বসতে রাজি” বাজেট নিয়ে বিরোধীদের জবাব নির্মলার

“বিতর্কে বসতে রাজি” বাজেট নিয়ে বিরোধীদের জবাব নির্মলার

Image

দেবজিৎ মুখার্জি: জাতীয় রাজনীতিতে অন্যতম বড় আলোচনার বিষয় এই মুহূর্তে হয়ে উঠেছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের নবম কেন্দ্রীয় বাজেট পেশ করা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাজেটের চরম প্রশংসা করলেও বিরোধীরা এর তীব্র কটাক্ষ করেছে। তৃণমূল থেকে শুরু করে কংগ্রেস, সকলেই দাবি করেছে যে এই বাজেট সাধারণ মানুষের জন্য নয়। কেন্দ্রকে এর জন্য আক্রমণ করেছে তারা।

এবার বিরোধীদের এই সমালোচনা নিয়ে মুখ খুললেন নির্মলা সীতারমন। কী বললেন তিনি? কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বক্তব্য, তিনি বিরোধীদের সঙ্গে বিতর্কে বসতে রাজি এই ব্যাপারে। যদিও এর সঙ্গে তিনি এটাও পরিষ্কার করে দিয়েছেন যে যাবতীয় সবকিছু হতে হবে তথ্য ও পরিসংখ্যানের উপর নির্ভর করে। শুধু তাই নয়, তিনি এটাও জানিয়ে দেন যে সরকারের প্রধান লক্ষ্য কি। 

নির্মলা সীতারমন বলেন, “আমি বাজেট নিয়ে বিতর্কসভায় বসতে রাজি বিরোধী দলগুলির সঙ্গে। তবে তা হতে হবে তথ্য ও পরিসংখ্যানের ভিত্তিতে। কোনও মনগড়া তথ্যের উপর নয়।” গ্রামীণ উন্নয়নের বরাদ্দ প্রসঙ্গে তিনি দাবি করেন, “বরাদ্দ কমানো হয়নি, বরং ধারাবাহিকভাবে তা বাড়ানো হয়েছে। সরকারের আসল লক্ষ্য নিশ্চিত করা সমাজে পিছিয়ে পড়া মানুষগুলির ক্ষমতায়ন।”

প্রসঙ্গত, এদিন প্রায় দেড় ঘন্টা বক্তব্য রাখেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এবং একাধিক ঘোষণা করেন। কোন খাতে কত টাকা বরাদ্দ করা হচ্ছে বা কোন জিনিসপত্রের দাম বাড়ানো বা কমানো হচ্ছে, এই সংক্রান্ত যাবতীয় সবকিছু তিনি তুলে ধরেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নিজের বক্তৃতা শেষ করার পর বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং এর বিশাল প্রশংসা করেন। 

প্রধানমন্ত্রী দাবি করেন এই বাজেট কিভাবে একটি বড় ভূমিকা পালন করবে আত্মনির্ভর ভারত গড়ার ক্ষেত্রে বা বিকাশিত ভারতকে শক্তিশালী করার ক্ষেত্রে। যদিও বিরোধীরা বাজেটকে অর্থহীন বলে দাবি করেছে। পাশাপাশি, বাজেট ঘোষণার পরেই সেনসেক্সের সূচক ১৬০০ পয়েন্ট পড়ে যাওয়ার পাশাপাশি নিফটিও পড়ে যায় ৪৮১ পয়েন্ট। কিছুক্ষণ পরে অবশ্য সেনসেক্স ৭০০ পয়েন্ট ফিরে পায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top