• Home
  • জেলার খবর
  • “মুখ্যমন্ত্রীর বিদেশ সফরের সঙ্গী মোমো সংস্থার মালিক” বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর

“মুখ্যমন্ত্রীর বিদেশ সফরের সঙ্গী মোমো সংস্থার মালিক” বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: আনন্দপুর অগ্নিকাণ্ড ঘটনার প্রতিবাদ জানাতে শুক্রবার পথে নামেন রাজ্যের বিরোধী দলনেতা, তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক, শুভেন্দু অধিকারী। আদালতে দেওয়া শর্তগুলি মেনে শুক্রবার তিনি মিছিল করেন। অনেকেই তাতে যোগ দেন। তবে তাঁর হাতে দেখা যায় একটি প্ল্যাকার্ড, যাতে লাগানো রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। শুধু তাই নয়, প্ল্যাকার্ডে “ছবি কথা বলে” পর্যন্ত লেখা রয়েছে। 

এই ছবি প্রসঙ্গে সাংবাদিকদের নিজের বক্তব্য তুলে ধরেন শুভেন্দু অধিকারী। তবে শুধু বক্তব্য নয়, তিনি রীতিমতো বিস্ফোরক অভিযোগ তোলেন। কী সেই অভিযোগ? বিরোধী দলনেতার বক্তব্য, ছবিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে যিনি রয়েছেন তিনি মোমো সংস্থার মালিক এবং তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদেশ সফরের সঙ্গী। শুধু তাই নয়, এদিন মোমো সংস্থার মালিকের গ্রেফতারের দাবি জানান তিনি।

শুভেন্দু অধিকারী বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদেশ সফরের সঙ্গী মোমো সংস্থার মালিক। যাঁর সঙ্গে মুখ্যমন্ত্রী হাঁটছেন, তিনি মালিক ওই মোমো সংস্থার।” এর সঙ্গে তিনি সেই মোমো সংস্থার মালিকের গ্রেপ্তারির দাবি তোলেন। বিজেপি বিধায়ক বলেন, “কেন কর্মীদের ধরছেন, যেমন গঙ্গাধর দাসকেও ধরেছেন। সমর্থন করি আমরা। তেমনি মোমো সংস্থার মালিককেও গ্রেফতার করতে হবে।”

এদিন বিরোধী দলনেতা মিছিল করেন পাঁচ দফা দাবি নিয়ে। প্রথম দাবি, তালিকা তৈরি করতে হবে দখল হওয়া জলাভূমির। দ্বিতীয় দাবি, খুঁজে দিতে হবে তাঁদের যাঁরা নিখোঁজ হয়েছেন অগ্নিকাণ্ডে। তৃতীয় দাবি, ৫০ লক্ষ টাকা দিতে হবে মৃতদের পরিবারকে। চতুর্থ দাবি, সরকারি চাকরি দিতে হবে পরিবারের একজনকে। পঞ্চম দাবি, গ্রেফতার করতে হবে ঘটনার সঙ্গে যুক্ত সমস্ত দোষীদের।

Releated Posts

ভোট-পরবর্তী অশান্তিকে ঘিরে চাঞ্চল্য ফলতায়, তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ বিজেপি সমর্থকদের উপর

স্থানীয় পদ্ম শিবিরের সমর্থকদের অভিযোগ, যেহেতু তাঁরা বিজেপিকে ভোট দিয়েছে, তাই হামলা চালানো হচ্ছে তাঁদের উপর এবং বাড়িতে…

ByByDebojit Mukherjee May 2, 2026

ফের সুজিত-রথীনকে তলব ইডির

ফের তলব করা হয়েছে দুজনকে

ByByDebojit Mukherjee May 2, 2026

গণনার দিন নজর রাখবেন শাহ

দলীয় সূত্র মারফত জানা গিয়েছে যে গণনার দিন বিশেষ কন্ট্রোল রুম তৈরি করা হচ্ছে সল্টলেকের পার্টি অফিসে। সেখান…

ByByDebojit Mukherjee May 2, 2026

গণনাকর্মী মামলায় শীর্ষ আদালতে ধাক্কা খাওয়া নিয়ে তৃণমূল কড়া আক্রমণ অমিত মালব্যের

বিজেপি নেতা লেখেন, “এই আবেদন খারিজ করে দেওয়া একটি সাফ বার্তা দেয় যে সহজে আইনি স্বীকৃতি পাবে না…

ByByDebojit Mukherjee May 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top