শুক্রবার রাতে কলকাতায় পা রাখছেন শাহ

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: ভোটমুখী বাংলায় ফের আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শহরে তাঁর পা রাখার কথা শুক্রবার রাতে। যদিও এবার কোনও জনসভা হবে না। কর্মীদের নিয়ে বৈঠকেই গুরুত্ব দিচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে একাধিক বিষয়ে আলোচনা হবে বলে খবর। সুতরাং মনে করা হচ্ছে যে এবার তিনি আর কোনও খামতি রাখতে চাইছেন না।

শুক্রবার রাত ৮টার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিমান নামবে কলকাতায়। নিউটাউনের হোটেলে কোর কমিটির বৈঠক হবে রাত ন’টা থেকে। এরপর শনিবার সকাল ১১টা নাগাদ কর্মী-সম্মেলন রয়েছে ব্যারাকপুরে। দুপুর দুটোতে তিনি কলকাতা বিমানবন্দর থেকে বাগডোগরা যাবেন এবং সেখানে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার মাঠে সাংগঠনিক বৈঠক করবেন দুপুর সাড়ে ৩টে নাগাদ। ৪টের সময়ে তিনি সেখান থেকে দিল্লি চলে যাবেন।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে বর্তমানে যে সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে বঙ্গ বিজেপি, ভোটের আগে সেগুলির সমাধান করার জন্যই বাংলার মাটিতে পা রাখছেন শাহ। শুধু তাই নয়, এর সঙ্গে এটাও মনে করা হচ্ছে যে শনিবার গেলেও তিনি ফের কয়েকদিনের মধ্যে আসতে পারেন। 

সেক্ষেত্রে দেখার বিষয় যে ভোটের আগে দলকে কি বার্তা দেন অমিত শাহ। দলীয় নেতাদের কি নির্দেশ দেন, তার উপর নজর রয়েছে রাজনৈতিক মহলের। তবে তিনি যে স্ট্র্যাটেজি ঠিক করে দিতে আসছেন, তা না বললেও চলে। এবার দেখার বিষয় যে শাহী নির্দেশ অনুযায়ী কাজ করতে পারেন কিনা বঙ্গ বিজেপির নেতা ও কর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top