• Home
  • জেলার খবর
  • মমতাকে পাশে নিয়ে ফের ইডি পরাজিত হয়েছে দাবি অখিলেশের

মমতাকে পাশে নিয়ে ফের ইডি পরাজিত হয়েছে দাবি অখিলেশের

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: সোমবার কলকাতার মাটিতে পা রেখে যা দাবি করেছিলেন, মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নবান্ন থেকে যৌথ সাংবাদিক সম্মেলন থেকে ফের সেটাই দাবি করলেন সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদব। আইপ্যাক কাণ্ড নিয়ে এদিন ফের মুখ খোলেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং দাবি করলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ইডিকে হারিয়েছেন। শুধু তাই নয়, তিনি এটাও দাবি করেন যে তৃণমূল সুপ্রিমো ডিজিটাল ডাকাতি আটকে দিয়েছেন।

মঙ্গলবার অখিলেশ যাদব বলেন, “আমি এই ব্যাপারে খুশি যে দিদি পরাজিত করেছেন ইডিকে। উনি আটকে দিয়েছেন ডিজিটাল ডাকাতি। ডেটা নিয়ে যাচ্ছিল ওরা।” এদিন তৃণমূল সুপ্রিমোর পাশে দাঁড়িয়ে আত্মবিশ্বাসের সঙ্গে উওরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী দাবি করেন যে এবারও পশ্চিমবঙ্গে পরাজয়ের মুখ দেখতে হবে ইডি ও সিবিআই এবং ফের মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রসঙ্গত, সোমবার স্বস্ত্রীক শহরে আসেন অখিলেশ এবং সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই ঘটনা সহ আরো অন্যান্য বিষয়ে নিজের অবস্থান জানান। অখিলেশ বলেছিলেন, “দিদি ইডিকে পরাজিত করেছেন। ফের হারাবেন বিজেপিকে।” তবে এখানেই থেমে যাননি সপা প্রধান। পেনড্রাইভ নিয়েও তাঁকে খোঁচা দিতে শোনা যায়। কটাক্ষ করে উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেছিলেন, “এখনো পেনড্রাইভের যন্ত্রণা ভুলতে পারেনি বিজেপি।”

এবার দেখার বিষয় যে আগামীদিনে এই ঘটনার জল কতদূর গড়ায়। আসন্ন বিধানসভা নির্বাচনে এর কোনও প্রভাব পড়ে কিনা, এই প্রশ্ন এখন ঘোরাফেরা করছে বাংলার রাজনৈতিক মহলে। তবে এই ঘটনাকে ঘিরে যে রাজ্যে ব্যাপক হইচই পড়েছে, তা না বললেও চলে। বলা ভালো, এর জেরে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে।

Releated Posts

ফল ঘোষণার আগে কমিশনের দুটি আলাদা সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে মামলা দায়ের

বৃহস্পতিবার কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করলেন তৃণমূল কংগ্রেসের বর্ষিয়ান সাংসদ, তথা বিশিষ্ট আইনজীবী, কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও আইনজীবী…

ByByDebojit Mukherjee Apr 30, 2026

জামিন পেলেন আইপ্যাক ডিরেক্টর ভিনেশ চান্ডেল

তাঁকে জামিন দিল দিল্লির পাতিয়ালা হাউজ় কোর্ট। তবে এর বিরোধিতা করেনি ইডি বলে জানা গিয়েছে। 

ByByDebojit Mukherjee Apr 30, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top