• Home
  • জেলার খবর
  • “আমায় আপনারা খুন করতে চান?” কেন এমন বিস্ফোরক অভিযোগ মমতার?

“আমায় আপনারা খুন করতে চান?” কেন এমন বিস্ফোরক অভিযোগ মমতার?

Image

দেবজিৎ মুখার্জি, হুগলি: আজ তারকেশ্বরের এক জনসভা থেকে কেন্দ্রীয় এজেন্সির অতি-তৎপরতা নিয়ে নিজের বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রশ্ন তোলেন যে তারা কি তাঁকে হত্যা করতে চায় কিনা। নিজের নিরাপত্তারক্ষীর বাড়িতে আয়কর হানা নিয়ে ক্ষোভ উগরে দেন তৃণমূল সুপ্রিমো এবং চ্যালেঞ্জ ছুঁড়ে দেন গেরুয়া শিবিরকে।

মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, ইডি-আয়কর হানা দেওয়া হচ্ছে তাঁর আয়কর উপদেষ্টা থেকে শুরু করে নিরাপত্তা আধিকারিকের বাড়িতেও। দেবাশিস কুমারের বাড়িতে লম্বা সময় ধরে তল্লাশি চালানো প্রসঙ্গে তিনি বলেন, “আটকে রাখা হয়েছিল ১৬ ঘণ্টা। দেওয়া হয়নি প্রচার করতে। মনে রাখবেন, কেস হবে প্রতিটা ঘটনার। আমরা ছেড়ে কথা বলার লোক নই, সব করে রাখা হচ্ছে রেকর্ড।”

এদিন সভা থেকে নিজের জীবনহানির আশঙ্কাও প্রকাশ করেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, “সকাল থেকে রেড চলছে আমার যে সিকিউরিটি দেখে, তার বাড়িতেও। তার মানে কি আমায় আপনারা খুন করতে চান? নাকি হত্যা করতে চান? যদি আপনারা আমায় খুন করে বাংলা পান, তবে দেখুন না চেষ্টা করে।” সিপিএম আমলের প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলেন যে সেই সময়েও তাঁকে বহুবার মারার চেষ্টা করা হয়েছিল। কটাক্ষ করে তিনি বলেন, বিজেপির দোসর হয়ে উঠেছে এখন সেই সিপিএম নেতারাই।

Scroll to Top