• Home
  • জেলার খবর
  • “সরকার গঠনের ক্ষেত্রে আপত্তি নেই” প্রকাশ্যে বিজেপির সমর্থন নেওয়ার কথা হুমায়ুনের

“সরকার গঠনের ক্ষেত্রে আপত্তি নেই” প্রকাশ্যে বিজেপির সমর্থন নেওয়ার কথা হুমায়ুনের

Image

দেবজিৎ মুখার্জি, মুর্শিদাবাদ: আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে উত্তেজনার পারদ চড়ছে রাজ্যে। রাজ্যবাসীদের একাংশ মনে করছেন যে ফের বাজিমাত করবে তৃণমূল কংগ্রেস, আবার অনেকে মনে করছেন যে এবারে সরকার পাল্টাতে পারে। এই পরিস্থিতিতে বিস্ফোরক মন্তব্য করে বসলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক, তথা জনতা উন্নয়ন পার্টি প্রধান, হুমায়ুন কবীর।  তাঁর বক্তব্য, ভোটের পর তিনিই মুখ্যমন্ত্রী হবেন। এখানেই শেষ নয়, তিনি এটাও পরিষ্কার করে দেন যে সরকার গঠনের ক্ষেত্রে বিজেপির হাত ধরতে তাঁর কোনও আপত্তি নেই। 

বৃহস্পতিবার নিজের অফিসে সাংবাদিকদের মুখোমুখি হন প্রাক্তন তৃণমূল বিধায়ক। সেখানে তিনি স্পষ্ট করে জানিয়ে দেন, “আমিই মুখ্যমন্ত্রীর মুখ হব ভোটে। আমিই মুখ্যমন্ত্রী হব বিধানসভা নির্বাচনের পর। আমি পরিশ্রম করে একটা দল দাঁড় করিয়েছি এবং ভোটে লড়ছি। আমার উপর ভরসা রেখে মানুষ আমাকে ভোট দেবে। ১০০-১১০ আসন পাব। আমার পার্টি একা বড় দল হবে। যদি ৯৯ আসন পায় বিজেপি, তাহলে ওদের আমাকেই মুখ্যমন্ত্রী মেনে নিতে হবে। সরকার গঠনের ক্ষেত্রে আমার কোনও আপত্তি নেই বিজেপির সমর্থন নিতে।”

নিজের বক্তব্যে হুমায়ুন কবীর বুঝিয়ে দিয়েছেন যে নিজস্ব দল গড়ার ক্ষেত্রে বিজেপির সঙ্গে বোঝাপড়া রয়েছে। প্রাক্তন ঘাসফুল শিবিরের বিধায়কের এমন মন্তব্য শুনে অবস্থান জানানো হয়েছে জেলা তৃণমূলের তরফ থেকে। তাদের বক্তব্য, এটা স্পষ্ট যে হুমায়ুন কবীর বিজেপির হাতের পুতুল এবং তাদের ইশারাতেই কাজ করছে। এখানেই শেষ নয়, শাসক শিবির এটাও দাবি করেছে যে এর থেকে প্রমাণিত যে প্রাক্তন বিধায়কের দল বিজেপির বি-টিম হয়ে ভোটে দাঁড়িয়েছে এবং বিভিন্ন দিবাস্বপ্ন দেখছেন।

Scroll to Top