মমতা হারার পরও ক্ষমতা ছাড়ছেন না কেন?

Image

হাফিজুর রহমান: মমতা বন্দ্যোপাধ্যায় কেনো পদত্যাগ করেননি বলে মাথা খারাপ হয়েছে বাজারি চ্যানেলে ঘণ্টাখানেক সঙ্গে শমনের উপস্থাপক শমন দের। ইনিয়ে বিনিয়ে উপস্থাপনা দেখে মনে হয় এটার উপর ওদের জীবন নির্ভর করছে। ওকেই বলে মার থেকে মাসির দরদ বেশি। মমতা প্রেস মিটে বলেছেন পদত্যাগ এর প্রশ্নই ওঠেনা কারণ তাকে জোর করে হারানো হয়েছে। অন্তত ১০০ সিটে এ কাণ্ড ঘটিয়েছে শোষক দল। একাজে সাহায্য করেচে হিস মাস্টার ভয়েস নির্যাতন কমিশন।

সুপ্রিম কোর্টের আইনজীবী কপিল সিব্বল কাল মন্তব্য করেছেন ভোটে হারেনি মমতা, ভোটে হারিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের সক্রিয় হয়ে ওঠা হঠাৎ নয় ঠান্ডা মাথার প্লান করে করা হয়েছে। এটা নিউটাউনের পাঁচতারা ওয়েস্টিন হোটেলের ঠান্ডা ঘর থেকে হয়েছে নাকি দিল্লির দলের নতুন ফাইভস্টার কেন্দ্র থেকে শুরু হয়েছে জানিনা।

প্রথমেই SIR প্রয়োগ করে ৯০ লাখ নাম বাতিলের খাতায় তোলা হল, মমতা কালো পরে সুপ্রিম কোর্ট গেলেন শেষে কিছুটা রেহাই মিলল। কিছু লোক ভোটের অধিকার ফিরে পেলেন। তবুও লজিক্যাল ডিসক্রেপেন্সি নামের অদ্ভুত এক আইনে ৬০ লাখ মানুষ ফেঁসে গেলেন। বাকি ২৭ লাখ লোককে ঝুলিয়ে রাখা হল। আদলত অদ্ভুত রায় দিল এবার না ভোট দিতে পারলে পরেরবার ভোট দেবেন এরা। সত্যি সেলুকাস কি বিচিত্র এই দেশ।

এর ফলে মমতার এরিয়ার ৫১ হাজার ভোট কাটা পড়ল যার ৬৬% সংখ্যালঘু ভোটার। এরা কাকে ভোট দিত সেটা নিশ্চয় বোঝাতে হবেনা। এখানেই শেষ নয় মমতা বন্দ্যোপাধ্যায় কাউন্টিংয়ে এগিয়ে ছিলেন তারপর ব্যাপার সুবিধার নয় দেখে টিএমসির এজেন্টদের জোর করে তুলে দেওয়া হল। খবর পেয়ে মূখ্যমন্ত্রীছুটে গেলে তাঁর সঙ্গে দুর্ব্যবহার করা হল। লাইট অফ করে তার সামনে পেছনে লাথি মারা হয়েছে। এভাবেই গণনা হয়েছে শেষে কি ফল হয়েছে সেটা সবাই জানি।

ইভিএমের ব্যাটারি ৯০% চার্জ ছিল। অনেক এজেন্ট  অভিযোগ করেছে যে ইভিএমের সিরিয়াল নম্বর পাল্টানো, এর অর্থ আশা করি বুঝিয়ে বলতে হবেনা। এভাবেই নীরবে শান্তি পূর্ণ ভবে ক্ষমতার বাটন হাত বদল হয়েছে। মমতার সঙ্গে ইন্ডিয়া জোট দাঁড়িয়েছে। রাহুল, সোনিয়া, অখিলেশ, হেমন্ত সোরেন সবাই অন্যের প্রতিবাদ করেছেন। মমতা পদত্যাগ না করলে রাজ্যপালকে নতুন মন্ত্রিসভা শপথ না নেয়া অবধি গদি পাহারা দিতে হবে। আগামী ৯তারিখে ২৫শে বৈশাখ নতুন মন্ত্রী সভা শপথ নেবে দেখা যাকে কদিন…..,.

Releated Posts

“কাজ করেছে পুলিশের বড় মাথা” চন্দ্রনাথ হত্যাকাণ্ডে দাবি অর্জুনের

বৃহস্পতিবার অর্জুন সিং বলেন, “এভাবে চন্দ্রনাথকে হত্যার পরিকল্পনায় কাজ করেছে পুলিশের বড় মাথা। এখন রেকিও প্রযুক্তি-নির্ভর। অনায়াসে করা…

ByByDebojit Mukherjee May 7, 2026

বড় ঘোষণা হুমায়ুনের! কী বললেন?

আজ রেজিনগর বিধানসভা এলাকার নারকেলবাড়ি গড়দুয়ারায় কর্মী সম্মেলন করেন হুমায়ুন কবির। সেখান থেকে তিনি ঘোষণা করেন যে চলতি…

ByByDebojit Mukherjee May 7, 2026

“আমার আপ্তসহায়ক ছিল বলেই চলে যেতে হল”: শুভেন্দু অধিকারী

শুভেন্দু অধিকারীর বক্তব্য, “শুধু শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক বলে এবং ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেন্দু অধিকারী হারিয়েছে বলে খুন করা…

ByByDebojit Mukherjee May 7, 2026

হগ মার্কেটে বুলডোজার চালিয়ে ভাঙচুরের ঘটনায় জনস্বার্থ মামলা দায়ের আদালতে

হগ মার্কেটে বুলডোজার চালিয়ে ভাঙচুর ও ভোট-পরবর্তী হিংসার অভিযোগে জনস্বার্থ মামলা দায়ের কলকাতা হাই কোর্টে। মামলাকারীর প্রধান অভিযোগ,…

ByByDebojit Mukherjee May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top