• Home
  • জেলার খবর
  • কোন মন্ত্রীকে কোন দপ্তর? নবান্নে বৈঠকের পর চূড়ান্ত করলেন শুভেন্দু

কোন মন্ত্রীকে কোন দপ্তর? নবান্নে বৈঠকের পর চূড়ান্ত করলেন শুভেন্দু

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: কোন মন্ত্রীকে দেওয়া হবে কোন দপ্তর? মঙ্গলবার নবান্নে দীর্ঘ বৈঠকের পর চূড়ান্ত করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সরকারিভাবে ঘোষণা না করা হলেও সূত্রের দাবি, স্বরাষ্ট্র সহ নানা গুরুত্বপূর্ণ দপ্তর নিজের হাতে রাখছেন শুভেন্দু অধিকারী, যেমন আইন, বিদ্যুৎ এবং ভূমি ও ভূমি রাজস্ব। 

অর্থ দপ্তরের দায়িত্ব পেতে পারেন স্বপন দাশগুপ্ত। বর্ষীয়ান নেতা তাপস রায়ের ঝুলিতে যেতে পারে শিল্প ও বাণিজ্য দপ্তর। স্বাস্থ্যমন্ত্রকের দায়িত্ব পাচ্ছেন ডা. শারদ্বত মুখোপাধ্যায়। তেমনটাই নবান্ন সূত্রে খবর। পরিবহণ ও শ্রম দপ্তরের দায়িত্ব পাচ্ছেন অর্জুন সিং। নতুন উচ্চশিক্ষা দপ্তরের দায়িত্ব যাচ্ছে জগন্নাথ চট্টোপাধ্যায়ের কাছে এবং দীপক বর্মণ পাচ্ছেন স্কুলশিক্ষার দায়িত্ব। কৃষি দপ্তরের দায়িত্ব পাচ্ছেন দুধকুমার মন্ডল, শংকর ঘোষ পাচ্ছেন পর্যটন, বন ও পরিবেশ দপ্তরের দায়িত্ব যাচ্ছে মনোজ ওঁরাওয়ের ঝুলিতে। সরকারের তরফ থেকে শীঘ্রই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে মন্ত্রীদের দপ্তরভাগের কথা।

উল্লেখ্য, সম্প্রতি শেষ হওয়া বিধানসভা নির্বাচন হয়েছিল দুটি দফায় এবং ফলপ্রকাশ হয়েছিল মে মাসের ৪ তারিখে। দুশোর বেশি আসন নিজেদের নামে করে গেরুয়া শিবির।  অন্যদিকে, প্রাক্তন শাসকদল তৃণমূল কংগ্রেসের ঝুলিতে যায় একশোরও কম আসন। শূন্যের গণ্ডি পেরিয়েছে সিপিএম ও কংগ্রেস। অন্যদিকে, নিজেদের গড় ভাঙর ধরে রাখতে সফল হয় আইএসএফ। হুমায়ুন কবিরের দল আমজনতা উন্নয়ন পার্টিও প্রথমবার ভোটের ময়দানে নেমে খাতা খুলেছে।

যদিও এবারের নির্বাচনে এসআইআরের কারণে বহু ভোটার ভোট দিতে পারেননি, যা ঘিরে জোর আলোচনা অব্যাহত রয়েছে রাজ্য রাজনীতিতে। এছাড়া দেখা গিয়েছিল নজিরবিহীন নিরাপত্তা। প্রথম থেকেই নিরাপত্তার ক্ষেত্রে কড়া অবস্থান নেওয়া হয়েছিল নির্বাচন কমিশনের তরফ থেকে এবং অবাধ ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে কোনরকম খামতি রাখা হয়নি।

Releated Posts

পাহাড়ের সমস্ত বন্ধ চা বাগান খোলার আশ্বাস দিলেন শুভেন্দু অধিকারী

দার্জিলিং সফরে গিয়ে বড় প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জনসভা থেকে তিনি ঘোষণা করেন যে ফের চালু করা…

ByByHafizur Rahaman Jun 16, 2026

এবার লুক আউট নোটিস জারি সুমিত রায়ের বিরুদ্ধে

অর্থাৎ বিমানবন্দর বা যে কোনওভাবে যদি তিনি দেশ থেকে পালানোর চেষ্টা করেন, তাহলে তক্ষুনি গ্রেফতার করা হবে তাঁকে।…

ByByHafizur Rahaman Jun 16, 2026

জাহাঙ্গীর খানের মুক্তির দাবিতে থানার সামনে বিক্ষোভ, ছিল হামলার পরিকল্পনাও

তবে তা সফল হয়নি কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের শীঘ্র হস্তক্ষেপে। লাঠিচার্জ শুরু হতে ভেঙে যায় বিক্ষোভকারীরা। ঘটনাকে ঘিরে…

ByByHafizur Rahaman Jun 16, 2026

ভবানী ভবন থেকে বেরিয়ে সোজা কালীঘাটে অভিষেক

মঙ্গলবার ডিজে মন্তব্য মামলায় টানা সাড়ে ৬ ঘন্টা জেরার পর ভবানী ভবন থেকে বেরোলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…

ByByHafizur Rahaman Jun 16, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top