দেবজিৎ মুখার্জি, পুরুলিয়া: আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিয়েছে তৃণমূল কংগ্রেস শাসিত পশ্চিমবঙ্গ। একাধিক ইস্যুতে উত্তপ্ত ভোটমুখী বাংলা। ভোটের লড়াইকে সামনে রেখে রাজ্যের সমস্ত প্রান্তে জোরকদমে প্রচার চালাচ্ছে ঘাসফুল শিবির। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নানা অঞ্চলে সভা করে চলেছেন।
সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায় পুরুলিয়ার বাঘমুন্ডিতে নির্বাচনী জনসভা করেন। তারপর দেখা যায় বড় চমক। কী সেই চমক? ঘাসফুল শিবিরে যোগ দিলেন ঝাড়খণ্ড লোক তান্ত্রিক ক্রান্তিকারী মোর্চার দুই নেতা। তৃণমূল কংগ্রেসের পতাকা নিজেদের হাতে তুললেন জেএলকেএমের পুরুলিয়া জেলার পশ্চিমাঞ্চল সভাপতি গোপাল মাহাতো এবং ঝালদা ১ ব্লকের কুড়মি সমাজের সভাপতি ভদ্রদুলাল মাহাতো।
জানা যাচ্ছে, দুজনের সঙ্গেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ আলোচনা হয়েছে। সূত্র মারফত জানা গিয়েছে যে দুজনেই তৃণমূলের সঙ্গে হাত মিলিয়েছেন গেরুয়া শিবির বিরোধী রাজনৈতিক অবস্থানের কারণেই। ঘাসফুল শিবিরের তরফ থেকে এই যোগদানের ছবি পোস্ট করা হয়েছে সমাজমাধ্যমে। এবার দেখার বিষয় যে আগে কি হয়।



By










