• Home
  • জেলার খবর
  • শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কমিশনকে তৃণমূলের চিঠি! কী বিষয়ে?

শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কমিশনকে তৃণমূলের চিঠি! কী বিষয়ে?

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: ভবানীপুরের বিজেপি প্রার্থী, তথা বিরোধী দলনেতা, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অবৈধভাবে দলীয় কার্যালয় তৈরীর অভিযোগ তুলে শাসকদল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সরাসরি হস্তক্ষেপের দাবি করা হলো নির্বাচন কমিশনের। দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি চিঠি দিয়েছে কমিশনকে।

ঘাসফুল শিবিরের অভিযোগ, গেরুয়া শিবিরের পার্টি অফিস বানানো হচ্ছে অরফ্যানগঞ্জ রোডে একটি বিতর্কিত জমিতে, যা কলকাতা পুরসভার ৭৪ নম্বর ওয়ার্ডে পড়ে। তাদের বক্তব্য, তৈরি করার কাজ চালানো হচ্ছে পুরসভার পরিষ্কার নিষেধাজ থাকা সত্ত্বেও। চিঠিতে জানানো হয়েছে, বর্তমানে কলকাতা হাই কোর্টে একটি মামলা চলছে জমি নিয়ে। সুতরাং সেখানে যে কোনও ধরনের তৈরি পড়তে পারে আইনি জটিলতার মধ্যে। এও জানানো হয়েছে যে পুরসভার তরফ থেকে ৪০১ ধারা অনুসারে ‘স্টপ ওয়ার্ক’ নোটিশ জারি করা হয়েছিল ৮ অক্টোবর ২০২৫ সালে এবং তা উপেক্ষা করেই তৈরি কাজ চলছে।

সুব্রত বক্সি আরও অভিযোগ করেছেন, এই কাজের পেছনে রয়েছেন শুভেন্দু অধিকারী। চিঠিতে এও বলা হয়েছে যে স্থানীয় পুলিশ কাজ বন্ধ করার চেষ্টা করলে চাঞ্চল্য তৈরি হয় এবং পুলিশকে হুমকি দিয়েছেন বিরোধী দলনেতা।

Releated Posts

পাহাড়ের সমস্ত বন্ধ চা বাগান খোলার আশ্বাস দিলেন শুভেন্দু অধিকারী

দার্জিলিং সফরে গিয়ে বড় প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জনসভা থেকে তিনি ঘোষণা করেন যে ফের চালু করা…

ByByHafizur Rahaman Jun 16, 2026

এবার লুক আউট নোটিস জারি সুমিত রায়ের বিরুদ্ধে

অর্থাৎ বিমানবন্দর বা যে কোনওভাবে যদি তিনি দেশ থেকে পালানোর চেষ্টা করেন, তাহলে তক্ষুনি গ্রেফতার করা হবে তাঁকে।…

ByByHafizur Rahaman Jun 16, 2026

জাহাঙ্গীর খানের মুক্তির দাবিতে থানার সামনে বিক্ষোভ, ছিল হামলার পরিকল্পনাও

তবে তা সফল হয়নি কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের শীঘ্র হস্তক্ষেপে। লাঠিচার্জ শুরু হতে ভেঙে যায় বিক্ষোভকারীরা। ঘটনাকে ঘিরে…

ByByHafizur Rahaman Jun 16, 2026

ভবানী ভবন থেকে বেরিয়ে সোজা কালীঘাটে অভিষেক

মঙ্গলবার ডিজে মন্তব্য মামলায় টানা সাড়ে ৬ ঘন্টা জেরার পর ভবানী ভবন থেকে বেরোলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…

ByByHafizur Rahaman Jun 16, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top