• Home
  • জেলার খবর
  • ভোটের মুখে গোসাবায় গু*লি*বিদ্ধ তৃণমূল কর্মী

ভোটের মুখে গোসাবায় গু*লি*বিদ্ধ তৃণমূল কর্মী

Image

দেবজিৎ মুখার্জি, দক্ষিণ ২৪ পরগনা: ভোটের মুখে তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য গোসাবায়। এলাকায় তৈরি হয়েছে আতঙ্কের পরিবেশ। অভিযোগের আঙ্গুল তোলা হয়েছে বিজেপির দিকে। 

রবিবার রাতে শম্ভুনগর এলাকায় কাজ শেষ করে বাড়ি ফিরছিলেন শাসকদলের কর্মী দিব্যেন্দু গায়েন। তখন হঠাৎ তাঁকে লক্ষ্য করে কয়েকজন দুষ্কৃতি গুলি চালায় বলে অভিযোগ। স্থানীয়রা তাঁকে শীঘ্র উদ্ধার করে নিয়ে যান ক্যানিং মহকুমা হাসপাতালে। সেখানেই তিনি চিকিৎসাধীন এই মুহূর্তে।

তৃণমূলের অভিযোগ, আতঙ্কিত করে ভোট প্রভাবিত করার এই পরিকল্পিত হামলা চালানো হয়েছে এবং এর নেপথ্যে গেরুয়া শিবিরের হাত রয়েছে। পুলিশের তরফ থেকে তদন্ত শুরু করা হয়েছে এবং খতিয়ে দেখা হচ্ছে যে এই হামলার পেছনে রাজনৈতিক কারণ রয়েছে নাকি অন্যকিছু।

Releated Posts

“জয় কীভাবে হয়েছে, তা নিয়ে উঠছে প্রশ্ন”: কপিল সিব্বল

কপিল সিব্বলের বক্তব্য, “জয় কীভাবে হয়েছে, তা নিয়ে উঠছে প্রশ্ন। প্রধানমন্ত্রী বলেছেন আমরা বদলা নয়, বদলের নীতিতে বিশ্বাসী।…

ByByDebojit Mukherjee May 6, 2026

টলিউডকে হলিউডের থেকেও এগিয়ে রাখতে চান পাপিয়া

জয়ের পর পাপিয়া অধিকারীর তরফ থেকে জানানো হয়েছে যে তিনি বটগাছ হতে চান এবং দলীয় রং না দেখে…

ByByDebojit Mukherjee May 6, 2026

“তৃণমূলীকরণ হবে না বিজেপির”: শমীক ভট্টাচার্য

সাংবাদিকদের মুখোমুখি হয় শমীক ভট্টাচার্যের বক্তব্য, “তৃণমূলীকরণ হবে না বিজেপির। বরদাস্ত করা হবে না কেউ সুযোগ নিয়ে দলীয়…

ByByDebojit Mukherjee May 6, 2026

দলের পরাজয়ের পর বিস্ফোরক দাবি কাঞ্চনের

ঘাসফুল শিবিরে যোগ দেওয়া থেকে ছাড়া, সবটার নেপথ্যে ঠিক কী কারণ ছিল, তা তিনি তুলে ধরেন। যদিও তিনি…

ByByDebojit Mukherjee May 6, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top