• Home
  • জেলার খবর
  • আনুষ্ঠানিকভাবে ইতি তৃণমূল সরকারের অধ্যায়, বিধানসভা ভেঙে দেওয়ার বিজ্ঞপ্তি জারি করল রাজ্যপাল

আনুষ্ঠানিকভাবে ইতি তৃণমূল সরকারের অধ্যায়, বিধানসভা ভেঙে দেওয়ার বিজ্ঞপ্তি জারি করল রাজ্যপাল

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: আনুষ্ঠানিকভাবে ইতি তৃণমূল কংগ্রেস সরকারের অধ্যায়। মেয়াদ শেষ হতেই বিধানসভা ভেঙে দেওয়ার বিজ্ঞপ্তি জারি করা হলো রাজ্যপাল আরএন রবির তরফ থেকে। রাষ্ট্রপতি শাসনের আওতায় চলবে বাংলা নয়া বিজেপি সরকার শপথ নেওয়ার আগে অবধি।

তৃতীয় তৃণমূল কংগ্রেস সরকারের সাংবিধানিক মেয়াদ ছিল ৭ তারিখ অবধি। নিয়ম অনুসারে পুরোনো বিধানসভার কার্যকারিতা আর থাকে না সেই মেয়াদ ইতির পর। তাই রাজ্যপাল আরএন রবি সাংবিধানিক প্রক্রিয়া মেনেই জারি করেন বিধানসভা ভেঙে দেওয়ার নির্দেশ।

প্রসঙ্গত, নির্বাচনে পরাজিত হওয়ার পর থেকেই বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কারচুপির অভিযোগ তোলেন এবং মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে নারাজ। তাঁর বক্তব্য, “হলে হোক রাষ্ট্রপতি শাসন, বাংলার ইতিহাসে এই দিনটা লেখা থাকবে কালো দিন হিসেবে।” কিন্তু সংবিধান অনুসারে সরকারের মেয়াদ শেষ হলে কার্যত অকার্যকর হয়ে যায় মুখ্যমন্ত্রীর পদও এবং সেক্ষেত্রে মূল বিষয় নয় ইস্তফা দেওয়া-না দেওয়া। তাই কোনও সাংবিধানিক জটিলতা সৃষ্টি হয়নি নয়া সরকার তৈরির ক্ষেত্রে।

Releated Posts

“রাজ্যে এক নয়া পরিবেশ তৈরি হয়েছে পরিবর্তনের”: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

রাজ্যের ইতিহাসের পাশাপাশি রাজ্য হওয়া উন্নয়ন নিয়েও বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, রাজ্যে নয়া পরিবেশ তৈরি হয়েছে পরিবর্তনের…

ByByHafizur Rahaman Jun 20, 2026

“পশ্চিমবঙ্গকে পাকিস্তানের সঙ্গে যুক্ত করার ষড়যন্ত্র হয়েছিল”: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

তিনি বলেন, “কলকাতার হিংসায় মৃত্যু হয়েছিল অজস্র বাঙালির। তারপর নোয়াখালির দাঙ্গা হয়েছিল। এখানকার মানুষ টুকরো হতে দেখেছিল মাতভূমিকে।”

ByByHafizur Rahaman Jun 20, 2026

তারকেশ্বরের সভা থেকে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন মোদির

হুগলির তারকেশ্বরের সভা থেকে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রেল, কৃষি, মৎস্য থেকে শুরু করে বিভিন্ন…

ByByHafizur Rahaman Jun 20, 2026

“শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তী সাড়ম্বরে পালন করবে সরকার”: শুভেন্দু অধিকারী

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “আগামী ৬ জুলাই, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তী সাড়ম্বরে পালন করবে সরকার।” এখানেই শেষ নয়,…

ByByHafizur Rahaman Jun 20, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top