দেবজিৎ মুখার্জি, কলকাতা: অব্যাহত তৃণমূল কংগ্রেস কাউন্সিলরদের গ্রেফতারি! এবার ভোট পরবর্তী হিংসার অভিযোগে গ্রেফতার হলেন নারকেলডাঙা এলাকার ৫৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর স্বপন সমাদ্দার। মঙ্গলবার গ্রেফতার করা হয়েছে তাঁকে। জানা গিয়েছে, তাঁর বিরুদ্ধে হিংসা সহ নানা অভিযোগ রয়েছে। এমনিতেই তৃণমূল নেতাদের গ্রেফতারিকে কেন্দ্র করে উত্তেজনা চরমে পৌঁছেছে রাজ্য রাজনীতিতে, তার উপর এই ঘটনা আরও চাঞ্চল্য তৈরি করেছে।
অভিযোগ, ২০২১ সালের বিধানসভা ভোটের পর নারকেলডাঙা এলাকায় ভোট পরবর্তী হিংসা হয়েছিল। তাতে নাম জড়িয়েছিল স্বপন সমাদ্দারের। ২০২২ সালেও এক অশান্তির ঘটনা ঘটেছিল এলাকায় এবং তাতেও তাঁর নাম জড়িয়েছিল। নারকেলডাঙা থানায় এক স্থানীয় মহিলার তরফ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়। তা পেয়েই তৃণমূল কাউন্সিলরের বাড়িতে হানা দেয় পুলিশ। জিজ্ঞাসাবাদ করার পর তাঁকে গ্রেফতার করা হয়। তাঁর বিরুদ্ধে থাকা হিংসা সহ নানা অভিযোগ খতিয়ে রাখা হয়। এদিন তাঁকে তোলা হয় আদালতে।
প্রসঙ্গত, সম্প্রতি শেষ হওয়া বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই গ্রেফতার হয়ে চলেছেন একের পর এক তৃণমূল কাউন্সিলর, যা ঘিরে উত্তপ্ত রাজ্য রাজনীতি। রাজনৈতিক তরজাও তুঙ্গে। একে অপরকে লাগাতার আক্রমণ ও পাল্টা আক্রমণ করে চলেছে তৃণমূল কংগ্রেস ও বিজেপি। একাধিকবার বিষয়টি নিয়ে সরব হয়েছে ঘাসফুল শিবির। এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত কি হয়। জল কতদূর গড়ায় বা আগামীদিনে এই লাগাতার গ্রেফতারি কী রূপ নেয়, এই প্রশ্নই এখন ঘোরাফেরা করছে সমগ্র রাজনৈতিক মহলে। এবার দেখার আগে কি হয়।



By










