দেবজিৎ মুখার্জি, কলকাতা: অব্যাহত তৃণমূল নেতাদের গ্রেফতারি। তোলাবাজি, মারধর, হুমকির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর ও তাঁর স্বামী। দীর্ঘদিন ধরে আর্থিক প্রতারণা, হুমকি ও তোলা দিতে না চাওয়ায় মারধরের অভিযোগে গ্রেপ্তার ৬৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুস্মিতা ভট্টাচার্য ও তাঁর স্বামী সলিল চট্টোপাধ্যায়। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য আরো বেড়েছে রাজনৈতিক মহলে।
পুলিশ সূত্র মারফত জানা গিয়েছে যে ধৃত কাউন্সিলর ও তাঁর স্বামী ইন্সুরেন্সের নামে খিদিরপুরের এক অবসরপ্রাপ্ত অফিসারের থেকে প্রায় ২৫ লক্ষ ও নানা সময়ে আরও ৫ লক্ষ টাকা নিয়েছেন। জানা গিয়েছে, ধৃত কাউন্সিলরের স্বামী একজন ইন্সুরেন্সের এজেন্ট। অভিযোগ, সেই সূত্রে দুই অভিযুক্ত জোর করে বিমা কিনিয়েছেন। পরে আরও টাকা চাওয়া হলে দিতে রাজি না হওয়ায় অভিযোগকারীকে বেধড়ক মারধর করা হয় রাস্তায় ফেলে। গালিগালাজও দেওয়া হয়। শুধু তাই নয়, আরও অভিযোগ, ধৃতরা একটু ভাবেননি সেই অফিসারের সামাজিক সম্মান নষ্ট করতে। কুকথা বলতে থাকেন তাঁর বিবাহিত কন্যা ও মৃত স্ত্রীর নামে।
গুরুতর আহত সেই প্রাক্তন অফিসারের চিকিৎসাচলে প্রায় ১৫ দিন। প্রাথমিকভাবে সুস্থ হওয়ার পরই তিনি থানায় অভিযোগ জানান মার্চ মাসের ৩ তারিখে। অভিযোগ, তখন পুলিশ আধিকারিকদের তরফ থেকে একটি জেনারেল ডায়েরি করে রেখে দেওয়া হলেও হয়নি তদন্ত। পাশাপাশি ভোটে তৃণমূলের পরাজয়ের পরও কাউন্সিলর ও তাঁর স্বামী হুমকি দিতে থাকেন টাকা চেয়ে বলে সেই ব্যক্তি জানিয়েছেন। এরপর পালাবদলের পর প্রাক্তন অফিসার কমিশনারকে অভিযোগ জানান। তদন্ত নেমে পুলিশের তরফ থেকে খতিয়ে দেখা হয় তাঁর চিকিৎসার সকল ও অন্যান্য তথ্য। এরপর তদন্তে নেমে মঙ্গলবার স্বামী-স্ত্রীকে গ্রেফতার করা হয়।



By










