• Home
  • জেলার খবর
  • তৃণমূল-বিজেপি কর্মীদের স্লোগান-পাল্টা স্লোগানে চাঞ্চল্য ভবানীপুরে

তৃণমূল-বিজেপি কর্মীদের স্লোগান-পাল্টা স্লোগানে চাঞ্চল্য ভবানীপুরে

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর রোড শোকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ালো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গড় ভবানীপুরে। 

কী ঘটেছে সেখানে? বৃহস্পতিবার বিরোধী দলনেতা, তথা নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি প্রার্থী, শুভেন্দু অধিকারীর মনোনয়ন জমা দেওয়ার রোড শোতে যোগ দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তা কেন্দ্র করে জমায়েত করেন অজস্র বিজেপি কর্মী-সমর্থক। অন্যদিকে কালো পতাকা নিয়ে তৃণমূল কর্মী-সমর্থকরা রাস্তায় হাজির হয়ে ‘জয় বাংলা’ ও ‘চোর চোর চোরটা, শিশিরবাবুর ছেলেটা’ স্লোগান তোলেন।

পাল্টা ‘জয় শ্রী রাম’ স্লোগান তোলা হয় বিজেপি কর্মী-সমর্থকদের তরফ থেকে। দুই পক্ষের স্লোগান ও পাল্টা স্লোগানকে ঘিরে কিছুক্ষণের জন্য এলাকায় চাঞ্চল্য ছড়ায়। পরিস্থিতি সামাল দিতে ছিল এক বড় পুলিশবাহিনী।

Releated Posts

ফল ঘোষণার আগে কমিশনের দুটি আলাদা সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে মামলা দায়ের

বৃহস্পতিবার কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করলেন তৃণমূল কংগ্রেসের বর্ষিয়ান সাংসদ, তথা বিশিষ্ট আইনজীবী, কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও আইনজীবী…

ByByDebojit Mukherjee Apr 30, 2026

জামিন পেলেন আইপ্যাক ডিরেক্টর ভিনেশ চান্ডেল

তাঁকে জামিন দিল দিল্লির পাতিয়ালা হাউজ় কোর্ট। তবে এর বিরোধিতা করেনি ইডি বলে জানা গিয়েছে। 

ByByDebojit Mukherjee Apr 30, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top