• Home
  • জেলার খবর
  • স্বরূপ বিশ্বাসের গ্রেফতারি নিয়ে রণক্ষেত্রের চেহারা নিউ আলিপুর থানার সামনে এলাকা

স্বরূপ বিশ্বাসের গ্রেফতারি নিয়ে রণক্ষেত্রের চেহারা নিউ আলিপুর থানার সামনে এলাকা

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: স্বরূপ বিশ্বাসের গ্রেফতারি নিয়ে শুক্রবার রণক্ষেত্রের চেহারা নিল নিউ আলিপুর থানার সামনে এলাকা। চোখের নিমেষে সংঘর্ষে পরিণত হয় ধৃত তৃণমূল নেতার ঘনিষ্ঠ এক ব্যক্তিকে ঘিরে বিক্ষোভ। পরিস্থিতি সামাল দিতে অবশেষে নামানো হয় র‍্যাফ।

শুক্রবার সন্ধ্যায় ধৃত তৃণমূল নেতা স্বরূপ বিশ্বাসের এক অনুগামীকে ধাওয়া করে বেধড়ক মারধর করেন কয়েকজন ক্ষুব্ধ জনতা। প্রাণ বাঁচাতে তিনি আশ্রয় নেন নিউ আলিপুর থানার ভিতরে। তবে ফের ক্ষোভ উগরানো হয় বেশ খানিকক্ষণ পর থানার বাইরে তিনি বেরোতেই। তাঁকে কিল, চড়, ঘুষি মারা শুরু হয়। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। 

অন্যদিকে, ধৃত তৃণমূল নেতার সমর্থনে তাঁর অনুগামীরাও মাঠে নামেন। অভিযোগ, এক ব্যক্তিকে হেলমেট দিয়ে মারধর করা হয় স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খোলার জন্য, ফেটে যায় তাঁর নাক-মুখ। নিউ আলিপুর থানার সামনেই সংঘর্ষে জড়ায় দুই গোষ্ঠী। পরিস্থিতি হাতের বাইরে যেতে সেখানে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ বাহিনী। পরে সামাল দিতে র‌্যাফ নামিয়ে লাঠি উঁচিয়ে খালি করা হয় ঘটনাস্থল।

Releated Posts

অভিষেকের কলকাতা ফেরার আগেই তৃণমূল-বিজেপি কর্মীদের হাতাহাতি বিমানবন্দর চত্বরে

বচসা থেকে হাতাহাতিতে জড়ালেন তৃণমূল কংগ্রেস ও বিজেপি কর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হস্তক্ষেপ করতে হয় পুলিশকে। ঘটনাকে ঘিরে…

ByByHafizur Rahaman Jun 19, 2026

“সিবিআই-ইডি থেকে বাঁচতে দলবদল” বিদ্রোহী সাংসদদের একহাত অভিষেকের

তাঁর বক্তব্য, সকলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার থেকে বাঁচতে দল বদলেছেন। শুধু তাই নয়, সাংসদদের ভয় এবং টাকার লোভ…

ByByHafizur Rahaman Jun 19, 2026

আরও বিপাকে মমতা-অভিষেক, পাঠানো হলো আদালত অবমাননার নোটিশ

আরও বিপাকে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আদালত অবমাননার নোটিশ পাঠানো…

ByByHafizur Rahaman Jun 19, 2026

ফের ধাক্কা মমতা পন্থী তৃণমূলের, ইস্তফা দিলেন বালু

জ্যোতিপ্রিয় মল্লিকের কথায়, “আমার সুগার ৩৫০র উপরে, কিডনিও খারাপ হয়ে গিয়েছে। এই অবস্থায় সম্ভব নয় দলের কোনও কাজকর্মে…

ByByHafizur Rahaman Jun 19, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top