দেবজিৎ মুখার্জি, কলকাতা: দোরগোড়ায় বিধানসভা নির্বাচন। তার আগে উত্তপ্ত অন্যতম স্পর্শকাতর বিধানসভা কেন্দ্র ভবানীপুর। পোস্টার খোলাকে কেন্দ্র করে কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে শাসকদলের কর্মীরা পথে নেমে বিক্ষোভ দেখান।
সোমবার ভবানীপুরে সরকারি জায়গা থেকে রাজনৈতিক দলের পোস্টার সরানোকে ঘিরে ছড়ায় চাঞ্চল্য। অভিযোগ, বেছে বেছে তৃণমূল কংগ্রেসের পোস্টার খোলা হচ্ছে কমিশনের প্রতিনিধিদের তরফ থেকে। শাসকদলের কর্মীরা রীতিমত বচসায় জড়িয়ে পড়েন কমিশনের আধিকারিকদের সঙ্গে। পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত সতর্কতা নেওয়া হয়।
যদিও কমিশনের তরফ থেকে পরিষ্কার করে দেওয়া হয়েছে যে নিয়ম মেনেই সমস্ত দলের পোস্টার সরানো হচ্ছে সরকারি সম্পত্তি থেকে এবং আলাদা করে ব্যবস্থা নেওয়া হয়নি কাউকে নিশানা করে। তৃণমূলের এই অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে বিজেপি।



By










