• Home
  • জেলার খবর
  • “আত্মসমর্পণ করুন” শাসকদলের দুষ্কৃতীদের হুঁশিয়ারি মোদির

“আত্মসমর্পণ করুন” শাসকদলের দুষ্কৃতীদের হুঁশিয়ারি মোদির

Image

দেবজিৎ মুখার্জি, বাঁকুড়া: রবিবার বড়জোড়ার জনসভা থেকে রাজ্য সরকারকে টার্গেট করে দুষ্কৃতীরাজ ও সিন্ডিকেট সংস্কৃতির বিরুদ্ধে সরব হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বাঁকুড়ার সভা থেকে প্রধানমন্ত্রীর অভিযোগ, তৃণমূল কংগ্রেসের শাসনে রাজ্যে দুর্নীতি ও সিন্ডিকেটরাজ জমে বসেছে এবং চেষ্টা চলছে সাধারণ মানুষকে ভয় দেখিয়ে ভোট প্রভাবিত করার। নামো সুর চড়িয়ে বলেন, “ভোটের ফলপ্রকাশের আগে একজিট পোল কলকাতায় তৃণমূলের ধমকানি, ভয় দেখানো, কান্নাকাটি সবই। তৃণমূলের লোকজন ভয় পাচ্ছে এই ধমকের পিছনে। এখন বাংলার মানুষকে ভয় দেখাচ্ছে তারা, যারা এতদিন ভয় দেখিয়েছে।”

ঘাসফুল শিবিরকে টার্গেট করে তিনি বলেন, “তৃণমূল সরকার বদল হলে, এরপর রাজ্যে উন্নয়ন করবে কেন্দ্র ও রাজ্যের বিজেপি সরকার।” পাশাপাশি, শাসকদলের দুষ্কৃতীদের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “নিজেদের থানায় ২৩ ও ২৯ এপ্রিলের আগে আত্মসমর্পণ করুন টিএমসির গুন্ডা, সিন্ডিকেট চালানো, দুর্নীতিকারীরা। কেউ বাঁচবে না ৪মের পর। এসব চলবে না, কান খুলে শুনে রাখুন।”

Releated Posts

“রাজ্যে এক নয়া পরিবেশ তৈরি হয়েছে পরিবর্তনের”: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

রাজ্যের ইতিহাসের পাশাপাশি রাজ্য হওয়া উন্নয়ন নিয়েও বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, রাজ্যে নয়া পরিবেশ তৈরি হয়েছে পরিবর্তনের…

ByByHafizur Rahaman Jun 20, 2026

“পশ্চিমবঙ্গকে পাকিস্তানের সঙ্গে যুক্ত করার ষড়যন্ত্র হয়েছিল”: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

তিনি বলেন, “কলকাতার হিংসায় মৃত্যু হয়েছিল অজস্র বাঙালির। তারপর নোয়াখালির দাঙ্গা হয়েছিল। এখানকার মানুষ টুকরো হতে দেখেছিল মাতভূমিকে।”

ByByHafizur Rahaman Jun 20, 2026

তারকেশ্বরের সভা থেকে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন মোদির

হুগলির তারকেশ্বরের সভা থেকে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রেল, কৃষি, মৎস্য থেকে শুরু করে বিভিন্ন…

ByByHafizur Rahaman Jun 20, 2026

“শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তী সাড়ম্বরে পালন করবে সরকার”: শুভেন্দু অধিকারী

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “আগামী ৬ জুলাই, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তী সাড়ম্বরে পালন করবে সরকার।” এখানেই শেষ নয়,…

ByByHafizur Rahaman Jun 20, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top