• Home
  • খেলা
  • গোল খেয়ে পাল্টা দিয়ে ম্যাচ জয় দক্ষিণ কোরিয়ার

গোল খেয়ে পাল্টা দিয়ে ম্যাচ জয় দক্ষিণ কোরিয়ার

Image

নিউজ ডেস্ক: মেক্সিকোর মতো নিজেদের বিশ্বকাপ অভিযান জয় দিয়ে শুরু করল দক্ষিণ কোরিয়া। তারা পরাজিত করল চেক প্রজাতন্ত্রকে। যদিও এই জয় সহজ ছিল না তাদের কাছে। প্রথমে গোল খেয়ে তারপর দুটি গোল করে। ম্যাচের ফলাফল ২-১। চেক প্রজাতন্ত্রের তরফ থেকেও জোরদার চেষ্টা করা হয়েছিল ম্যাচে সমতা ফিরিয়ে ঘুরে দাঁড়ানোর, কিন্তু তাতে তারা সফল হয়নি। ভাঙতে পারেনি তারা দক্ষিণ কোরিয়ার ডিফেন্স। সুযোগ পেয়েও তা হাতছাড়া হয়।

ম্যাচটি খেলা হয় জাজোপানে অবস্থিত এস্তাদিও গুয়াদালাজারাতে। শুরু থেকেই চেকের ডিফেন্স ভেদ করে গোল করার লক্ষ্যে আক্রমণাত্মক ফুটবল খেলা শুরু করে দক্ষিণ কোরিয়া। পাসিং ফুটবল খেলে তারা একাধিকবার কাছাকাছি পৌঁছেও যায়। কিন্তু সুযোগ কাজে লাগাতে পারেনি। একই অবস্থা চেক প্রজাতন্ত্রেরও। তাদের কাছেও হাতেগোনা কয়েকটি সুযোগ এসেছিল গোল করে ম্যাচে এগিয়ে যাওয়ার। কিন্তু তারা সুযোগের সদ্ব্যবহার করতে সফল হয়নি। এক কথায় বলতে গেলে, প্রথমার্ধে দুই দলই একাধিক সুযোগ নষ্ট করেছে। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্যভাবে।

দ্বিতীয়ার্ধেও চিত্রতে তেমন পরিবর্তন হয়নি। তবে ৫৯ মিনিটে ক্রেজচির গোলে এগিয়ে যায় চেক। তবে ম্যাচে সমতা ফেরাতে খুব বেশি সময় লাগেনি দক্ষিণ কোরিয়ার। ৬৭ মিনিটে গোল করে দলকে ম্যাচে ফেরান ওয়াং। এরপরই বদলাতে শুরু করে চিত্র। আক্রমণের ঝাঁজ বাড়ায় দক্ষিণ কোরিয়া। ৮০ মিনিটে তারা পায় তাদের দ্বিতীয় গোল। এবারের গোলদাতা ওহ। এরপরও অ্যাটাকিং ফুটবল জারি থাকে তাদের। তবে চেকের কাছেও হালকা একটা সুযোগ এসেছিল। কিন্তু তা কাজে লাগাতে সফল হয়নি তারা। অবশেষে ২-১ ফলাফল নিয়ে আনন্দের সাথে মাঠ ছাড়েন দক্ষিণ কোরিয়ার ফুটবলাররা। অন্যদিকে বেশ হতাশ হন চেক সমর্থকরা। এবার দেখার বিষয় যে পরবর্তী ম্যাচগুলিতে দুই দল কেমন পারফর্ম করে। বিশেষ করে কত তাড়াতাড়ি চেক খাতা খোলে, সেদিকেই নজর থাকবে একাংশ ফুটবলপ্রেমীর।

Releated Posts

গোলের বন্যা আমেরিকার, জয় দিয়ে শুরু কাপ অভিযান

মেক্সিকো ও দক্ষিণ কোরিয়ার মতো জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল মার্কিন যুক্তরাষ্ট্র। নিজেদের ঘরের মাঠে তারা পরাজিত…

ByByHafizur Rahaman Jun 13, 2026

অন্তিম লগ্নে গোল, ঘরের মাঠে পরাজয় এড়ালো ক্যানাডা

কোনমতে ঘরের মাঠে পরাজয় এড়ালো ক্যানাডা। বসনিয়ার বিরুদ্ধে ম্যাচ ড্র করলো তারা। অর্থাৎ দুই দলই নিজেদের বিশ্বকাপ অভিযান…

ByByHafizur Rahaman Jun 13, 2026

উইলিয়ামসনকে নিয়ে আবেগঘন পোস্ট বিরাটের

তিনি লেখেন, “বিগত কয়েক বছরে আমরা একে অপরের খুব ভালো বন্ধু হয়ে উঠেছি ময়দানের শত্রুতা ভুলে। সত্যিই এক…

ByByHafizur Rahaman Jun 12, 2026

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর কেন উইলিয়ামসনের

তিনি বলেন, “এই বিষয়টা নিয়ে অনেকদিন ধরেই চিন্তাভাবনা করছিলাম। কিন্তু এটা গত কয়েকদিনে পরিষ্কার হয়ে গিয়েছে যে সরে…

ByByHafizur Rahaman Jun 12, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top