সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে শান্তিনিকেতনের প্রাক্তন সঙ্গীত ছাত্র ও শিক্ষক শোভন চক্রবর্তীর এক ভিডিও, যেখানে তিনি নীল রঙের নিরাপত্তারক্ষীর পোশাক পরে রবীন্দ্রসঙ্গীত গাইছেন। গান শেখানোই ছিল তাঁর মূল পেশা, কিন্তু করোনার কারণে ছাত্রসংখ্যা কমে যাওয়ায় জীবিকা নির্বাহে সপ্তাহ খানেক আগে তিনি সিকিউরিটি গার্ডের কাজ নেন।
এটাও পড়ুনঃ ঝাড়খণ্ডে ছাত্র আন্দোলনে পুলিশের বলপ্রয়োগের তীব্র নিন্দা রাহুল গান্ধীর
জুলাইয়ের ২০ তারিখ থেকে ওই চাকরি হারিয়ে বেকার হয়ে পড়া শোভন জানান, তাঁকে বলা হয় তিনি ওই কাজের জন্য উপযুক্ত নন। তবে সম্প্রতি ওই সংস্থার এক কর্মকর্তার সঙ্গে কথা হয়েছে, কিন্তু শোভন স্পষ্ট করে দিয়েছেন তিনি আর ওই সংস্থায় কাজ করবেন না।
এটাও পড়ুনঃ চাকদহ থেকে সোজা শিলিগুড়ি! এসি বাস চালু…
ভিডিও ভাইরাল হওয়ার পর অনেকেই যোগাযোগ করেছেন এবং সন্তানদের গান শেখানোর জন্য আগ্রহ প্রকাশ করেছেন। শোভনও আবার গানের শিক্ষক হিসেবে কাজ করার পরিকল্পনা করছেন, সুবিধাজনক জায়গায় বা বাড়িতে গানের টিউশন দিতে ইচ্ছুক।



By











