ঝাড়খণ্ড:
নিয়োগ পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে আন্দোলনরত ছাত্রছাত্রীদের ওপর পুলিশের বলপ্রয়োগের তীব্র নিন্দা জানিয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। যদিও দিল্লির যন্তর মন্তরে ছাত্রদের ওপর পুলিশের কঠোর পদক্ষেপ নিয়ে তিনি সরব ছিলেন, ঝাড়খণ্ডের জোটসঙ্গী হেমন্ত সোরেনের সরকারের বিরুদ্ধে সমালোচনা না করার জন্য প্রশ্ন উঠেছিল। অবশেষে ঝাড়খণ্ডের ছাত্রদের ওপর পুলিশের পদক্ষেপেরও সমালোচনা করে রাহুল গান্ধী শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের আহ্বান জানিয়েছেন।
সোমবার এক্স হ্যান্ডেলে পোস্টে তিনি বলেন, ‘ছাত্রছাত্রীদের শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার রয়েছে এবং একমাত্র আলোচনার মাধ্যমেই সমাধান আসতে পারে।’ তিনি ঝাড়খণ্ড সরকারকে ছাত্রদের দাবি দ্রুত মেনে নেওয়ার আহ্বান জানান।
এটাওপড়ুনঃ চাকদহ থেকে সোজা শিলিগুড়ি! এসি বাস চালু…
নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের বিরুদ্ধে আন্দোলনরত ছাত্রছাত্রীরা সোমবার রাঁচিতে বিধানসভা ঘেরাওয়ের চেষ্টা করেন। পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করলে অনেক ছাত্র আহত হন।
রাহুল গান্ধী বলেন, ‘দেশের শিক্ষাব্যবস্থা ভেঙে পড়েছে, অত্যধিক ব্যয়বহুল ও নিপীড়নমূলক। সব সরকারের উচিত শিক্ষাব্যবস্থার সংস্কারে পদক্ষেপ নেওয়া।’
এটাও পড়ুনঃ ঐতিহ্যবাহী পটচিত্রের ক্যানভাস ও নির্মাণশৈলী; তেঁতুলের…
ঝাড়খণ্ড সরকার জানিয়েছে, ছাত্রদের ৯৮ শতাংশ দাবি মেনে নেওয়া হয়েছে, কিন্তু আন্দোলনকারীদের দাবি এখনও পূর্ণতা পায়নি। বিশেষ করে জেএসএসসি ও সিজিএল পরীক্ষা বাতিল এবং অনিয়ম তদন্তের জন্য সিবিআই নিয়োগের দাবি রয়েছে।
রাজনৈতিক চাপ বাড়ার মধ্যে সোমবারের বিধানসভা অভিযান পরিস্থিতিকে আরও জটিল করেছে। এখন নজর রয়েছে সরকারের ও আন্দোলনকারীদের মধ্যে আলোচনার দিকে।



By











