প্রবল বৃষ্টির কারণে ভোররাতে শহরের ৩১ নম্বর ব্রজদুলাল স্ট্রিটে অবস্থিত প্রায় ২০০ বছর পুরনো একটি পরিত্যক্ত তিন তলা বাড়ির একটি অংশ ধসে পড়ে। এতে এক মহিলা নিহত হয়েছেন, যাঁর নাম ঊর্মিলা সাউ। বাড়িতে মোট ২০ জন ছিলেন, যাদের মধ্যে ১৯ জন ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে।
স্থানীয় প্রতিবেশীরা ভোর চারটায় বিকট শব্দ শুনে বেরিয়ে এসে ধ্বংসস্তূপে চাপা পড়া ঊর্মিলা সাউকে দেখতে পান। অন্যদিকে, বাড়ির পিছনের অংশে আটকা পড়া আরও ১৬ জনকে স্থানীয়রা উদ্ধার করেন, তাঁদের মধ্যে নিহতের স্বামী ও দুই সন্তান রয়েছেন।
ঘটনাস্থলে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (NDRF) পৌঁছে উদ্ধারকাজ চালাচ্ছে। ধ্বংসস্তূপ থেকে বেশ কয়েকজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
এই বাড়িটি পুরসভা থেকে দীর্ঘদিন আগে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছিল, কিন্তু সেখানে ২০ জন বাস করছিলেন। বাড়ির সামনে সরু গলির কারণে উদ্ধারকাজে সমস্যা হচ্ছে।



By












