• Home
  • জেলার খবর
  • চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডের তদন্ত করতে তৈরি করা হলো সিট

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডের তদন্ত করতে তৈরি করা হলো সিট

Image

দেবজিৎ মুখার্জি, উত্তর ২৪ পরগনা: শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডের তদন্ত করতে রাজ্য পুলিশ ও সিআইডির দক্ষ আধিকারিকদের নিয়ে তৈরি করা হলো বিশেষ তদন্তকারী দল বা সিট। তবে গোপনীয়তা রক্ষার্থে প্রশাসনের তরফ থেকে স্পষ্ট করা হয়নি যে এতে মোট কতজন সদস্য রয়েছেন।

বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে পৌঁছান বিএসএফের ডিজি প্রবীণ কুমার। মধ্যমগ্রামের হাসপাতালে বুধবার রাতেই গিয়েছিলেন রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি সিদ্ধনাথ গুপ্ত। তাঁর বক্তব্য, পুলিশের তরফ থেকে একটি চারচাকা গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে, যার নম্বরপ্লেট শিলিগুড়ির হলেও সম্ভাবনা বেশি ভুয়ো হওয়ার। এছাড়া ঘটনাস্থল থেকে তদন্তকারীরা পেয়েছেন একাধিক কার্তুজ ও গুলি।

বৃহস্পতিবার সকাল থেকে সিআইডির গোয়েন্দারাও তল্লাশি শুরু করেছেন এলাকায়। ফরেনসিক বিশেষজ্ঞরা জোগাড় করেছেন গাড়ির অন্দর থেকে রক্তের নমুনা সহ অন্যান্য তথ্য। এই মুহূর্তে এলাকা ঘিরে রেখেছে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। যশোর রোড লাগোয়া সেই আবাসনের রাস্তায় আরোপ করা হয়েছে কঠোর বিধিনিষেধ। অন্যদিকে, চন্দ্রনাথের দেহ বারাসত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তিন সদস্যের এক বিশেষজ্ঞ দল তৈরি করেছে হাসপাতাল, যার নেতৃত্বে এক বিভাগীয় প্রধান ও দুই সহকারী অধ্যাপক।

Releated Posts

“রাজ্যে এক নয়া পরিবেশ তৈরি হয়েছে পরিবর্তনের”: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

রাজ্যের ইতিহাসের পাশাপাশি রাজ্য হওয়া উন্নয়ন নিয়েও বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, রাজ্যে নয়া পরিবেশ তৈরি হয়েছে পরিবর্তনের…

ByByHafizur Rahaman Jun 20, 2026

“পশ্চিমবঙ্গকে পাকিস্তানের সঙ্গে যুক্ত করার ষড়যন্ত্র হয়েছিল”: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

তিনি বলেন, “কলকাতার হিংসায় মৃত্যু হয়েছিল অজস্র বাঙালির। তারপর নোয়াখালির দাঙ্গা হয়েছিল। এখানকার মানুষ টুকরো হতে দেখেছিল মাতভূমিকে।”

ByByHafizur Rahaman Jun 20, 2026

তারকেশ্বরের সভা থেকে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন মোদির

হুগলির তারকেশ্বরের সভা থেকে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রেল, কৃষি, মৎস্য থেকে শুরু করে বিভিন্ন…

ByByHafizur Rahaman Jun 20, 2026

“শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তী সাড়ম্বরে পালন করবে সরকার”: শুভেন্দু অধিকারী

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “আগামী ৬ জুলাই, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তী সাড়ম্বরে পালন করবে সরকার।” এখানেই শেষ নয়,…

ByByHafizur Rahaman Jun 20, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top