দেবজিৎ মুখার্জি, কলকাতা: শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাতে প্রকাশ হয় বঙ্গ বিজেপির সংকল্পপত্র। এরপর বিকেলে সাংবাদিক বৈঠক করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্যের পাল্টা। দেন শাসকদল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
সংকল্পপত্রে ‘সোনার বাংলা’ শব্দবন্ধটি এবার না থাকায় তীব্র কটাক্ষ করেন ঘাসফুল শিবিরের সেনাপতি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, “সোনার বাংলার কথা আগেরবার বলা হয়েছিল, এবার সেটা নেই। কারণ তারা বাংলায় গত ৬ মাসে কমিশনের দ্বারা প্রশাসন চালিয়ে বুঝে গেছে যে, বাংলা ইতিমধ্যেই সোনার বাংলা হয়ে গেছে।’
পাশাপাশি, সাংবাদিক বৈঠক করে তিনি একটি ছবিও তুলে ধরেন, যেখানে দেখা যাচ্ছে অমিত শাহ এক ব্যক্তির থেকে ফুল নিচ্ছেন বিমানবন্দর থেকে নামার পর। ঘাসফুল শিবিরের দাবি, যাঁর থেকে শাহ ফুল নিচ্ছেন, তিনি আসানসোলের রেপুটেড কয়লা মাফিয়া জয়দেব খাঁ। সেই ছবি দেখিয়ে অভিষেকের প্রশ্ন, “তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতি ইস্যুতে বিজেপি নাকি শ্বেতপত্র প্রকাশ করবে। অমিত শাহকে ফুল দিচ্ছে আসানসোলের সবচেয়ে বড় কোল মাফিয়া। জিজ্ঞেস করবেন, ক’পয়সা নিয়েছেন, আর কতবার ডেকেছে একে ইডি-সিবিআই? লড়াইয়ের নিদর্শন বিজেপির দুর্নীতির বিরুদ্ধে।”



By










