দেবজিৎ মুখার্জি, কলকাতা: শনিবার বিকেলে নিজের বাড়ির ঘরে হঠাৎ দুর্ঘটনার মুখে পড়লেন বর্ষীয়ান বাম নেতা, তথা প্রাক্তন মেয়র, অশোক ভট্টাচার্য। জানা গিয়েছে, তিনি মাথায় গুরুতর আঘাত পান পা পিছলে পড়ে গিয়ে। রক্তাক্ত অবস্থায় তাঁকে প্রথমে নিয়ে যাওয়া হয় কলেজপাড়া এলাকার এক নার্সিংহোমে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পরে তাঁকে স্থানান্তরিত করা হয় মাটিগাড়ার এক বেসরকারি হাসপাতালে।
হাসপাতাল সূত্র মারফত জানা গিয়েছে যে বেশ কয়েকটি সেলাই দিতে হয়েছে মাথায় এবং রক্তক্ষরণ হয়েছে অনেকটা। তাঁকে রাখা হয়েছে চিকিৎসকদের বিশেষ পর্যবেক্ষণে। এও জানা যায় যে যখন দুর্ঘটনাটি ঘটে, তখন তিনি একাই ছিলেন বাড়িতে। সিপিএমের দার্জিলিং জেলা সম্পাদক সমন পাঠকের তরফ থেকে জানানো হয়েছে যে তাঁর শারীরিক অবস্থার উপর চিকিৎসকদের কড়া নজর রয়েছে। গ্রহণ করা হয়েছে দরকারি সকল চিকিৎসা ব্যবস্থা এবং আশা করা হচ্ছে তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন।



By










