দেবজিৎ মুখার্জি, কলকাতা: ভাঙড় বোমা বিস্ফোরণ মামলায় ব্যাঙ্কশাল আদালতের বিশেষ এনআইএ কোর্টের তরফ থেকে প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লাকে আগামী ১৯ জুন পর্যন্ত এনআইএ হেফাজতেই থাকার নির্দেশ দেওয়া হল। ঘটনাকে ঘিরে জোড় আলোচনা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে।
শনিবার শওকত মোল্লাকে পেশ করা হয় ব্যাঙ্কশাল আদালতের বিশেষ এনআইএ কোর্টে। সেখানে এনআইএর দাবি, মামলার পেছনে অন্যতম মূল পরিকল্পনাকারী শওকত। এখানেই শেষ নয়, তাঁর বিরুদ্ধে অভিযোগ রয়েছে ঘটনার পর প্রমাণ নষ্ট করার নির্দেশ দেওয়ারও। এনআইএর আইনজীবীরা আদালতে আরও জানান, তাঁকে জামিন দেওয়া হলে তদন্ত প্রভাবিত হতে পারে এবং সাক্ষীদের উপর চাপ সৃষ্টি করা বা প্রমাণ নষ্ট করা হতে পারে। তাই তাঁর জামিনের আবেদন খারিজ করে দীর্ঘ হেফাজতের দরকার রয়েছে।
অন্যদিকে, শওকত মোল্লার আইনজীবী সুমন দাস জামিনের আবেদন করেন। তিনি বলেন, জেড প্লাস নিরাপত্তা পান তাঁর মক্কেল এবং সম্ভব নয় এত কড়া নিরাপত্তার মধ্যে এমন ঘটনার পরিকল্পনা বা বাস্তবায়ন করা। তবে ধোপে টেকেনি সেই যুক্তি। এদিন কোর্টের তরফ থেকে আরও জানানো হয় যে গ্রহণ করা হয়েছে শওকতের থেকে পাওয়া মোবাইল ও পেনড্রাইভের ফরেন্সিক পরীক্ষার আবেদন। আগামী ১৯ জুন পর্যন্ত তাঁকে থাকতে হবে এনআইএ হেফাজতেই।



By










