• Home
  • জেলার খবর
  • চন্দ্রনাথের হত্যা নিয়ে মতামত জানালেন রুদ্রনীল-অগ্নিমিত্রা

চন্দ্রনাথের হত্যা নিয়ে মতামত জানালেন রুদ্রনীল-অগ্নিমিত্রা

Image

দেবজিৎ মুখার্জি: তিনদিন আগে শেষ হয়েছে বিধানসভা নির্বাচন। বড় ব্যবধানে জয় নিজেদের নামে করেছে গেরুয়া শিবির এবং গড়েছে ইতিহাস। ২০০র বেশি আসন পেয়েছে তারা। অন্যদিকে, তৃণমূল কংগ্রেস ১০০ আসনও নিজের ঝুলিতে তুলতে পারেনি। 

তবে এই আবহে বঙ্গ রাজনীতিতে হইচই ফেলে দিয়েছে শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে হত্যার ঘটনা। বিষয়টি নিয়ে শুরু হয়েছে জোরদার রাজনৈতিক তরজা। অভিযোগের আঙ্গুল তোলা হয়েছে তৃণমূল কংগ্রেসের দিকে। যদিও তা অস্বীকার করেছে ঘাসফুল শিবির এবং সিবিআই তদন্তের দাবি জানিয়েছে।

ঘটনাটি নিয়ে বিস্ফোরক বক্তব্য তুলে ধরেন বিজেপি নেতা, তথা বিশিষ্ট অভিনেতা রুদ্রনীল ঘোষ। সমাজমাধ্যমে তিনি দাবি করেন যে শুধু শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ নন, চন্দ্রনাথ বহু বিজেপি কর্মীর কাছেও বেশ প্রিয় মুখ ছিলেন। রুদ্রনীলের এমন মন্তব্যকে ঘিরে ছড়িয়েছে রাজনৈতিক উত্তেজনা। অন্যদিকে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালের বক্তব্য, পরিকল্পিত হামলা চালানো হয়েছে চন্দ্রনাথের উপর এবং অপরাধীদের দ্রুত গ্রেফতার করা হোক সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে।

Releated Posts

শুরু হয়েছে রাজ্যের নানা হলে ‘দ্যা বেঙ্গল ফাইলস’ দেখানোর পরিকল্পনা

টানা বিতর্ক ও আইনি জটিলতা অতিক্রম করে অবশেষে রাজ্যের প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তির পথে এগোলো। শহরের পাশাপাশি জেলার বহু…

ByByDebojit Mukherjee May 7, 2026

অস্বস্তিতে পড়লেন মহুয়া! তাঁকে দেখে চোর স্লোগান সহযাত্রীদের

রাজ্যে পালাবদল ঘটতেই অস্বস্তিতে পড়লেন তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র। কী ঘটেছে তাঁর সঙ্গে? বিমানে তাঁকে পড়তে হলো…

ByByDebojit Mukherjee May 7, 2026

মমতার পাশে অখিলেশ! কী বললেন?

মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে তিনি বলেন, “আপনি হারেননি।” তাঁর অভিযোগ, কারচুপি হয়েছে ভোটে। নির্বাচন প্রভাবিত করেছে বিজেপি, কমিশন ও…

ByByDebojit Mukherjee May 7, 2026

মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুতুল দাহ নদীয়াতে

বিজেপি সমর্থকদের মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুতুল জালানোকে কেন্দ্র করে চাঞ্চল্য বার্নিয়া এলাকায়। মঙ্গলবার এলাকায় প্রথমে গেরুয়া শিবিরের কর্মী-সমর্থকরা মমতা ব্যানার্জীর…

ByByDebojit Mukherjee May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top