• Home
  • দেশ
  • “সংঘ আচ্ছে দিন এনেছে বিজেপির” বড় দাবি মোহন ভগবতের

“সংঘ আচ্ছে দিন এনেছে বিজেপির” বড় দাবি মোহন ভগবতের

Image

দেবজিৎ মুখার্জি: বিজেপিকে নিয়ে বড় মন্তব্য রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) কী বক্তব্য তাদের? গেরুয়া শিবির ক্ষমতায় আসার পর থেকেই একটি প্রশ্ন জাতীয় রাজনীতিতে ঘোরাফেরা করতো যে বিজেপি আরএসএসের আচ্ছে দিন এনেছে নাকি আরএসএস বিজেপির? এবার এই বিষয়ে সংঘের প্রধান মোহন ভগবত দাবি করেন যে তাদের হাত ধরেই আচ্ছে দিন এসেছে বিজেপির, তবে উল্টোটা হয়নি। তাঁর বক্তব্য, আরএসএসের দীর্ঘদিনের পরিশ্রম ও আদর্শের প্রতি লাগাতার নিষ্ঠার ফলে সাফল্য পেয়েছে বিজেপি। পাশাপাশি, রাম মন্দির আন্দোলনের প্রসঙ্গও তোলেন মোহন ভগবত।

সঙ্ঘের শতবর্ষ পূর্তি উপলক্ষে ‘শতবর্ষের যাত্রা: নতুন দিগন্ত’ শীর্ষক বক্তৃতা মালা আয়োজন করা হয়েছে মুম্বাইতে। সেখান থেকে এই বিষয়ে নিয়ে মুখ খোলেন মোহন ভগবত। যদিও শুধু এই বিষয়টি নিয়ে নয়, আরো একাধিক বিষয়ে বক্তব্য রাখেন সংঘের প্রধান, যেমন সাভারকরকে ‘ভারতরত্ন’ দেওয়া বা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), একাধিক বিষয়ে বক্তব্য রাখেন মোহন ভগবত। 

তিনি বলেন, “বছরের পর বছর সঙ্ঘের স্বেচ্ছাসেবকদের কঠিন পরিশ্রম ও আদর্শের প্রতি একনিষ্ঠতা থাকার ফলেই আজ ভারতীয় জনতা পার্টি রাজনৈতিকভাবে সফল।” এরপরই তিনি রাম মন্দির আন্দোলনের প্রসঙ্গ তোলেন। মোহন ভগবত বলেন, “রাম মন্দির আন্দোলনে সংঘের সক্রিয় ভূমিকা কাজ করেছে রাজনৈতিক পরিবর্তনের অনুঘটক হিসেবে।” তবে এর সঙ্গে তিনি এটাও বলেন, “শুধু বিজেপি নয়, যে সকল রাজনৈতিক দল সমর্থন করেছে এই আদর্শকে, তারাই লাভ করতে পেরেছে রাজনৈতিকভাবে।”

সাভারকরকে ভারতরত্ন দেওয়া প্রসঙ্গে মোহন ভগবত বলেন, “এই পুরস্কারের মর্যাদা বাড়বে যদি তা দেওয়া হয় সাভারকরকে।” কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে তিনি বলেন, “ভয় পেলে হবে না প্রযুক্তিকে। বরং তা এমনভাবে কাজে লাগাতে হবে, যাতে ক্ষতি না হয় কর্মসংস্থানের।” এছাড়া দেশের ইকোনমিক গ্রোথ নিয়েও বক্তব্য রাখেন সংঘের প্রধান। তিনি বলেন, “কয়েকটি বড় সংস্থার মাস প্রোডাকশনের পরিবর্তে প্রোডাকশন বাই মাসেস নিয়ে ভাবতে হবে।”

Releated Posts

নির্বাচনের ময়দানে নামতে অনিচ্ছুক ককরোচ জনতা পার্টি

প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে স্পষ্ট ইঙ্গিত দেন যে তাঁরা রাজনীতিতে নামবেন না, বরং নানা ইস্যুতে প্রতিবাদ চালিয়ে যেতে চান।…

ByByHafizur Rahaman Jun 17, 2026

কল্যাণের বিরুদ্ধে লোকসভার স্পিকারকে চিঠি কাকলির

তৃণমূলের বর্ষিয়ান সাংসদ, তথা বিশিষ্ট আইনজীবী, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মহিলা সাংসদদের উদ্দেশ্যে ‘আপত্তিকর’ ও ‘অসম্মানজনক’ মন্তব্য করার অভিযোগ…

ByByHafizur Rahaman Jun 16, 2026

এপাশ, ওপাশ, ধপাস……

এপাশ, ওপাশ, ধপাস ছাড়া কি বলব মাথায় আসছেনা

ByByHafizur Rahaman Jun 16, 2026

যুবসম্প্রদায়কে কোটায় প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানালেন রাহুল

নিজের এক্স হ্যান্ডেল থেকে রাহুল গান্ধী লেখেন, “আসুন একত্রিত হয়ে আমরা এমন এক আওয়াজ তুলি, যা উপেক্ষা করা…

ByByHafizur Rahaman Jun 16, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top