• Home
  • দেশ
  • সাধারণতন্ত্র দিবস: বাংলার ট্যাবলোয়ে মনীষীরা

সাধারণতন্ত্র দিবস: বাংলার ট্যাবলোয়ে মনীষীরা

Image

দেবজিৎ মুখার্জি: সাধারণতন্ত্র দিবস উপলক্ষে রাজধানীর কর্তব্যপথে বাংলার ট্যাবলোকে ঘিরে কম হ্যাপা হয়নি। হাজার বাধা সম্মুখীন হতে হয়েছে। তবে তা সত্ত্বেও অংশ নিতে পারা থেকে রোখা সম্ভব হয়নি। কুচকাওয়াজে যোগ নেয় বাংলার ট্যাবলো, যা দেখে খুশি হয়েছে সকল রাজ্যবাসী। বিস্তারিতভাবে বলতে গেলে, প্রশংসার বন্যা বইছে গোটা পশ্চিমবঙ্গে। ৮!থেকে ৮০, সকলেরই দৃষ্টি আকর্ষণ করেছে বাংলার ট্যাবলো।

এবারে বাংলার ট্যাবলোয়ে দেখা গিয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে। তবে শুধু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় একা নন, দেখা গিয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকেও। এছাড়া জায়গা পেয়েছেন নেতাজি সুভাষচন্দ্র বোস, বিবেকানন্দ, বিনয়-বাদল-দীনেশ, মাতঙ্গিনী হাজরার মতো বিপ্লবীরাও। দেশের স্বাধীনতা সংগ্রামে বাঙ্গালীদের কি অবদান রয়েছে, সেটাই মূলত তুলে ধরা হয়েছে বাংলার ট্যাবলো থেকে। ছবিটি ঘোরাফেরা করছে সোশ্যাল মিডিয়াতেও। যদিও এবার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে নিয়ে একাধিক ট্যাবলো ছিল। মোট ৩০টা বলে খবর।

যদিও রাজনৈতিক মহলের মতে বাংলায় আসন্ন বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখেই রাজ্য সরকারের তরফ থেকে এমন ট্যাবলো তুলে ধরা হয়েছে। প্রতিনিয়তই শাসকদল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বিজেপির বিরুদ্ধে মনীষীদের অপমান করার অভিযোগ তোলা হয়। এছাড়া সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে ‘বঙ্কিম দা’ বলে সম্মোধন করায় চরম ক্ষুব্ধ ঘাসফুল শিবির সহ সমগ্র রাজ্যবাসী। যদিও গেরুয়া শিবিরের তরফ থেকে সেই সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়। মূলত সেই বিষয়গুলিকেই হাতিয়ার করেছে তৃণমূল ভোটের আগে এবং সেটিকেই তুলে ধরা হচ্ছে রাজধানীর কর্তব্যপথে। এবার দেখার বিষয় যে এগুলির প্রভাব পড়ে কিনা ভোটে। 

Releated Posts

“জয় কীভাবে হয়েছে, তা নিয়ে উঠছে প্রশ্ন”: কপিল সিব্বল

কপিল সিব্বলের বক্তব্য, “জয় কীভাবে হয়েছে, তা নিয়ে উঠছে প্রশ্ন। প্রধানমন্ত্রী বলেছেন আমরা বদলা নয়, বদলের নীতিতে বিশ্বাসী।…

ByByDebojit Mukherjee May 6, 2026

জামিন পেলেন আইপ্যাক ডিরেক্টর ভিনেশ চান্ডেল

তাঁকে জামিন দিল দিল্লির পাতিয়ালা হাউজ় কোর্ট। তবে এর বিরোধিতা করেনি ইডি বলে জানা গিয়েছে। 

ByByDebojit Mukherjee Apr 30, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top