দেবজিৎ মুখার্জি: “অনুপ্রবেশ নিয়ে মাথায় ঘামায়নি আগের সরকার” মুম্বইয়ে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) শতবর্ষ উপলক্ষে আইডিতে অনুষ্ঠান থেকে এমনটাই দাবি করলেন সংঘ প্রধান মোহন ভগবত। কী বললেন তিনি? তাঁর বক্তব্য, আগের সরকার দেশের জনসংখ্যা ও বাড়তে থাকা অনুপ্রবেশ নিয়ে মাথা ঘামায়নি বলে এতটা পরিবর্তন হয়েছে ডেমোগ্রাফিতে। এখানেই শেষ নয়, তিনি আরো দাবি করেন যে বর্তমান সরকার প্রত্যেকটি বিষয়ের উপর গুরুত্ব দিচ্ছে ও কাজ করছে এবং সফলও হবে।
রবিবার মুম্বইতে আরএসএসের শতবর্ষ উপলক্ষে হওয়া দু’দিনের বক্তৃতামালার দ্বিতীয় দিনে বক্তব্য রাখেন মোহন ভাগবত। ওরলির নেহরু সেন্টারে আয়োজন করা হয়েছিল ‘সংঘের শতবর্ষের যাত্রা: নতুন দিগন্ত’ নামের সেই অনুষ্ঠানের। উপস্থিত সকলের উদ্দেশ্যে তিনি একাধিক বার্তা দেন। উঠে আসে অনুপ্রবেশ নিয়ে কথাও। সেই ব্যাপারে তিনি দাবি করেন যে জনসংখ্যা ও অনুপ্রবেশ বাড়তে থাকার উপর বেশি গুরুত্ব দেয়নি আগের সরকার এবং সেই কারণেই ডেমোগ্রাফিতে এতটা বদল। এরপর তিনি এটাও জানান যে বর্তমান শাসকদল সবটার উপর নজর রেখেছে এবং কাজ করছে।
মোহন ভগবত বলেন, “দেশের জনসংখ্যা ও বাড়তে থাকা অনুপ্রবেশের বিষয়তে তেমন গুরুত্ব দেয়নি আগের সরকার। সেই কারণেই এতটা বদলে গিয়েছে ডেমোগ্রাফি। কিন্তু এখনকার সরকার সবকিছু নিয়েই তৎপর। কাজ শুরু করেছে তারা। সফলও হবে।” এর সঙ্গে তিনি এটাও বলেন, “সরকারের অনেককিছু করার আছে অনুপ্রবেশের বিষয়ে। তাদের বিতাড়িত করতে হবে সনাক্ত করে। এখন আর ভাঙ্গা যাবে না ভারতকে। ভেঙে যাবে তাঁরা, যাঁরা ভারতকে ভাঙার চেষ্টা করবেন।”
তিনি আরো বলেন, “যখন জনগণনা বা এসআইআর প্রক্রিয়া হয়, তখন অনেকের নাম বেরিয়ে আসে যারা এই দেশের নাগরিক নয়। বাদ পড়ে যায় তারা এই প্রক্রিয়া থেকে। আমরা কর্তৃপক্ষের কাছে রিপোর্ট করতে পারি সনাক্তকরণ করে। কোনও বিদেশীকে আমাদের চাকরি দেওয়া উচিত নয়। তাঁদেরই চাকরি দেবো আমরা, যাঁরা আমাদের দেশের। তবে বিদেশীদের নয়। আরো সচেতন এবং সতর্ক হওয়া উচিত আপনাদের।”



By














