দেবজিৎ মুখার্জি: প্রতিনিয়তই কংগ্রেস সহ অন্যান্য বিরোধীদের থেকে অভিযোগ তোলা হয় যে মোদি সরকার ভোট চুরি করেছে এবং সংবিধান ভেঙেছে। যদিও বিরোধীদের লাগাতার পালটা দিয়ে চলেছে গেরুয়া শিবির। কিন্তু তাতেও বিরোধীদের থামানো যায়নি। এবার এই বিষয়টি তুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজের অনুষ্ঠান ‘মন কি বাত’ থেকে। তবে শুধু এই বিষয় নয়, আরো একাধিক বিষয়ে তিনি বক্তব্য রেখেছেন।
এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তরুণ সমাজকে ১৮ বছর বয়সে ভোটার হিসেবে রেজিস্ট্রেশন করার আহ্বান জানান। কী বলেছেন তিনি? প্রধানমন্ত্রীর বক্তব্য, তরুণ সমাজ যদি এটা করে তাহলে শক্তিশালী হবে দেশের গণতন্ত্র। শুধু তাই নয়, এর সঙ্গে তিনি এটাও জানান যে তরুণ সমাজ নাগরিক হিসেবে নিজেদের সাংবিধানিক কর্তব্য পালন করতে পারবে যদি তারা এটা করতে পারে।
এছাড়া, ২৬ জানুয়ারি, প্রজাতন্ত্র দিবস পালন নিয়েও বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, “আমরা আমাদের প্রজাতন্ত্র দিবস পালন করব আগামীকাল ২৬ জানুয়ারি। আমাদের সংবিধান কার্যকর হয়েছে এই দিনটিতে।” ২৬ জানুয়ারির বিশেষত্ব কি, তাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “এই দিনটিতে আমরা সুযোগ পাই তাঁদের প্রতি শ্রদ্ধা জানানোর, যাঁরা আমাদের সংবিধান স্থাপন করেছিলেন।”
উল্লেখ্য, মমতা বন্দ্যোপাধ্যায়, রাহুল গান্ধী থেকে শুরু করে প্রায় সকল বিরোধীই কেন্দ্রের বিরুদ্ধে লাগাতার ভোট চুরির অভিযোগ তুলে চলেছেন। যদিও বিজেপি বিরোধীদের তোলা এই অভিযোগে গুরুত্ব দিচ্ছে না এবং তা উড়িয়ে দিয়ে তাদের পাল্টা দোষারোপ করে যাচ্ছে। এবার দেখার বিষয় যে আগামীদিনে এই পর্বে আর কি দেখা যায়।



By










