• Home
  • জেলার খবর
  • “এখনো আসেনি আলোচ্য সূচিতে” হুমায়ূনের দলের সঙ্গে জোট করবে বামেরা?

“এখনো আসেনি আলোচ্য সূচিতে” হুমায়ূনের দলের সঙ্গে জোট করবে বামেরা?

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: আসন্ন বিধানসভা নির্বাচনের আগে প্রাক্তন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের দল জনতা উন্নয়ন পার্টির সঙ্গে কি জোটে যাবে বামেরা? এই ব্যাপারে কি বললেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু? যদিও কোনও স্পষ্ট উত্তর দেওয়া হয়নি তাঁর তরফ থেকে। তবে তিনি যা বলেছেন তাতে জোটের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। অন্তত রাজনৈতিক মহল এমনটাই মনে করছে।

ঘাসফুল শিবির থেকে সাসপেন্ড হওয়ার পর সম্প্রতি নিজের দল তৈরি করেছেন হুমায়ুন কবির। নাম রেখেছেন জনতা উন্নয়ন পার্টি। এরপর লাগাতার আক্রমণ করে যাচ্ছেন তৃণমূল কংগ্রেসকে। এখানেই শেষ নয়, তৃণমূলকে ক্ষমতা থেকে যেই দলগুলি সরাতে চায়, তাদের সঙ্গে জোটের আহ্বানও জানিয়েছেন। বাম, কংগ্রেস, আইএসএফ, মিম, সকলের সঙ্গেই জোটে যেতে আগ্রহী তিনি। প্রথমে বিজেপির বিরোধিতা করলেও বৃহস্পতিবার তিনি প্রকাশ্যে জানিয়েছেন যে প্রয়োজনে বিজেপির সমর্থন নিতেও তাঁর কোনও আপত্তি নেই।

তবে হুমায়ুন কবিরের সঙ্গে কি জোট করতে আগ্রহী বামেরা? এবার এই প্রশ্নের উত্তর দিলেন বিমান বসু। তিনি বলেন, “হুমায়ুন কবিররা তো কথা বলেননি। মাধ্যম দিয়ে তারা কথা বলেছে। এখনো সেটা আসেনি আমাদের আলোচ্য সূচিতে।” বামফ্রন্ট চেয়ারম্যানের এই মন্তব্যের রাজনৈতিক মহল মনে করছে যে তিনি পুরোপুরি জোটের সম্ভাবনা উড়িয়ে দেননি। ওয়াকিবহাল মহলের মতে, হুমায়ুন কবিরের দল যদি ঠিকঠাক আবেদন করে, তাহলে হয়তো ভোটের আগে এক হয়ে লড়াই করতে পারে দুই দল। এবার দেখার যে আগে কি হয়। জোট হবে কি হবে না? এই প্রশ্নই এখন ঘোরাফেরা করছে একাংশের মধ্যে।

Releated Posts

বাইরে বেরোতেই ডিম হামলা অরূপের উপর

প্রায় ৩ ঘন্টা পর পুলিশ এসে তাঁকে উদ্ধার করে। পুলিশি ঘেরাটোপে বাইরে বেরোতেই তাঁকে লক্ষ্য করে ডিম ছোড়া…

ByByHafizur Rahaman Jun 18, 2026

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে তিনদিনব্যাপী কর্মসূচি ঘোষণা শুভেন্দুর

বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠক করে তিনি বলেন উদযাপন শুরু হবে ১৯ তারিখ ‘রান ফর যোগা’ কর্মসূচির দ্বারা। ২০…

ByByHafizur Rahaman Jun 18, 2026

আলিপুর আদালতের অন্দরে অরূপ বিশ্বাস, হাতে ডিম নিয়ে বাইরে বিক্ষোভ

জানা যায়, উত্তেজনা বৃদ্ধি পেতে থাকায় তিনি যেই ঘরে ছিলেন, তার আলো পর্যন্ত নিভিয়ে দেওয়া হয়। তা সত্ত্বেও…

ByByHafizur Rahaman Jun 18, 2026

উদয়ন গুহকে লক্ষ্য করে পচা ডিম ও জুতো উত্তেজিত জনতার

চোখের নিমেষে পরিস্থিতি উগ্র হয়ে উঠলে পুলিশ রীতিমতো হাবুডুবু খায় ভিড় সামাল দিতে। কেন্দ্রীয় বাহিনীও ময়দানে নামে পরিস্থিতি…

ByByHafizur Rahaman Jun 18, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top