দেবজিৎ মুখার্জি, উত্তর ২৪ পরগনা: রবিবার সন্দেশখালির জনসভা থেকে একের পর এক ইস্যু তুলে বিজেপিকে আক্রমণ করেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য, বিজেপি করে না কোনও ভদ্র মানুষ।
অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “১৫ বছর ধরে সন্দেশখালির সঙ্গে বিজেপি প্রার্থীর কোনো যোগাযোগ নেই। তিনি অভিযুক্ত তার ভাইয়ের স্ত্রীর দায়ের করা করা বধূ নির্যাতনে। বিজেপি করে না কোনও ভদ্র মানুষ। আমাদের বুথে মদের খরচ ৫ হাজার টাকা বলেছিলেন মন্ডল সভাপতি গঙ্গাধর কয়াল।” তাঁর সংযোজন, “মাতালদের, পাতাখোরদের দল বিজেপি। যত ধর্ষক, চিটিংবাজ, বিজেপি করে সব।” সেখানকার তৃণমূল প্রার্থী প্রশংসা করে তিনি বলেন, “এমন একজনকে প্রার্থী করা হয়েছে আমাদের তরফ থেকে, যে মাটির মেয়ে। আগামীদিনে যে ঘরে ঘরে মমতা ব্যানার্জি উন্নয়ন পৌঁছে দেবে সন্দেশখালি থেকে। সর্বক্ষণের তৃণমূল কংগ্রেস কর্মী ঝর্ণা।”
সেখানকার নারী নির্যাতনের ঘটনাকে গেরুয়া শিবিরের নাটক বলে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “সন্দেশখালিকে বড় আকারে চক্রান্ত করে ছোট করা হয়েছিল। বিজেপি নেতারা সাদা কাগজে মা-বোনেদের সই করিয়ে পরে তা জমা দিয়েছিল শ্লীলতাহানির অভিযোগ হিসেবে। সেই গঙ্গাধর কয়াল কোথায়? দুবছর ধরে কি তাকে দেখা গেছে সন্দেশখালিতে? প্রকাশ্যে স্টিং অপারেশন আসার পর স্পষ্ট হয়ে গেছে কীভাবে আমাদের অপরাধী বানানো হয়েছিল মিথ্যে কালিমা লেপন করে।”



By










