দেবজিৎ মুখার্জি, দক্ষিণ ২৪ পরগনা: শুক্রবার ভাঙড় বিস্ফোরণকাণ্ডে গ্রেপ্তার হয়েছেন ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। শনিবার সকালে জাতীয় তদন্তকারী সংস্থার তরফ থেকে একটি বিবৃতি জারি করা হয়েছে, যেখানে করা হয়েছে বিস্ফোরক দাবি।
কী বলা হয়েছে বিবৃতিতে? তদন্তকারীরা জানিয়েছেন, বিস্ফোরণকাণ্ডে এখনও পর্যন্ত ৪ জনকে গ্রেফতার করা হয়েছে, যাঁদের মধ্যে শওকত মোল্লাই মূল পরিকল্পনাকারী। এনআইএর তরফ থেকে এও দাবি করা হয়েছে যে বিস্ফোরণের পর শওকত মোল্লার তরফ থেকে ঘটনাস্থলের প্রমাণ নষ্ট করার নির্দেশও দেওয়া হয়েছিল। তদন্ত থেকে উঠে এসেছে যে বিস্ফোরণের সঙ্গে যুক্ত অন্যান্য অভিযুক্তদের কার্যকলাপও ধৃত তৃণমূল নেতা পরিচালনা করতেন। পাশাপাশি, আহত-নিহতদের ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যাওয়ার কাজে যে স্করপিও গাড়ি ব্যবহার করা হয়েছিল, গ্রেফতার করা হয়েছে তার মালিক ও আরও এক অভিযুক্তকেও।



By










