জোট-আসনরফা নিয়ে কথা কতদূর? জানালেন সেলিম

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: আসন্ন বিধানসভা নির্বাচনে কেমন ফল করবে তৃণমূল ও বিজেপি, এই প্রশ্নই এখন ঘোরাফেরা করছে রাজ্যজুড়ে। ঘাসফুল ও গেরুয়া শিবিরের লড়াইয়ের মাঝেও এই প্রশ্নও ঘোরাফেরা করছে যে ভোটে কাদের নিয়ে একসাথে লড়তে নামবে বামেরা। বিষয়টি নিয়ে একটা চাপা উত্তেজনা তৈরি হয়েছে দলের অন্দরে। তার উপর পরিস্থিতি আরো স্পর্শকাতর হয়ে গিয়েছে কংগ্রেসের তাদের গুরুত্ব না দেওয়ায়।

তবে এবার আসন সমঝোতা সহ জোট নিয়ে যাবতীয় সবকিছু তুলে ধরলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহাম্মদ সেলিম। কী বক্তব্য তাঁর? বর্ষিয়ান বাম নেতা পরিষ্কার করে দিলেন যে সিপিআইএমের বৈঠক থেকে শুরু করে রাজনৈতিক ও আসনরফা, সবটাই হয় আলিমুদ্দিনে। শুধু তাই নয়, তিনি এটাও জানান যে অন্য রাজনৈতিক দলের সঙ্গেও সেখানে কথা হয়। পাশাপাশি, এই বিষয়টি কতদূর এগোলো, সেগুলিও তিনি জানিয়ে দেন। 

মহাম্মদ সেলিম বলেন, “আলিমুদ্দিন দপ্তরে সিপিআইএমের বৈঠক হয়।” তিনি আরো বলেন, “রাজনৈতিকভাবে সমঝোতা, আসন সমঝোতা থেকে শুরু করে ভাগ করে দেওয়া বিষয়টি, সবটা আলিমুদ্দিনেই হয়। যদি অন্য রাজনৈতিক দল থাকে, তাদের সঙ্গেও বলা হয় কথা।” এরপর বর্ষিয়ান বাম নেতা পরিষ্কার করে দেন যে দল বর্তমানে কোন পরিস্থিতিতে রয়েছে। তিনি বলেন, “বর্তমানে আমরা সেই পর্যায়ে রয়েছি।”

তিনি আরো বলেন, “আসন রফা চলছে আমাদের শরিক দলগুলোর সঙ্গে। তা শেষ হয়ে যাবে ২-১ দিনের মধ্যে। আমরা আগে থেকেই স্পষ্ট করে দিয়েছি যে বামফ্রন্ট প্রাধান্য পাবে। তারপর বহু বামপন্থী দল, ব্যক্তি, গোষ্ঠী আছে যারা তৃণমূল ও বিজেপিকে পরাজিত করার জন্য এক হচ্ছে। কথাবার্তা তাদের সঙ্গেও চলছে। এরপর বাইরের যারা এই দুই দলের বিরুদ্ধে ভালো লড়াই দেবে বলে মনে হবে এবং শেষ পর্যন্ত মানুষের অধিকার বা দাবি দাওয়ার কথা বলার জন্য থাকবে, তাদের সঙ্গে কথা বলা হবে আমাদের তরফ থেকে।”

Releated Posts

বাইরে বেরোতেই ডিম হামলা অরূপের উপর

প্রায় ৩ ঘন্টা পর পুলিশ এসে তাঁকে উদ্ধার করে। পুলিশি ঘেরাটোপে বাইরে বেরোতেই তাঁকে লক্ষ্য করে ডিম ছোড়া…

ByByHafizur Rahaman Jun 18, 2026

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে তিনদিনব্যাপী কর্মসূচি ঘোষণা শুভেন্দুর

বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠক করে তিনি বলেন উদযাপন শুরু হবে ১৯ তারিখ ‘রান ফর যোগা’ কর্মসূচির দ্বারা। ২০…

ByByHafizur Rahaman Jun 18, 2026

আলিপুর আদালতের অন্দরে অরূপ বিশ্বাস, হাতে ডিম নিয়ে বাইরে বিক্ষোভ

জানা যায়, উত্তেজনা বৃদ্ধি পেতে থাকায় তিনি যেই ঘরে ছিলেন, তার আলো পর্যন্ত নিভিয়ে দেওয়া হয়। তা সত্ত্বেও…

ByByHafizur Rahaman Jun 18, 2026

উদয়ন গুহকে লক্ষ্য করে পচা ডিম ও জুতো উত্তেজিত জনতার

চোখের নিমেষে পরিস্থিতি উগ্র হয়ে উঠলে পুলিশ রীতিমতো হাবুডুবু খায় ভিড় সামাল দিতে। কেন্দ্রীয় বাহিনীও ময়দানে নামে পরিস্থিতি…

ByByHafizur Rahaman Jun 18, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top