নিউজ ডেস্ক: জয় দিয়ে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করল মেক্সিকো। নিজেদের ঘরের মাঠে তারা পরাজিত করল দক্ষিণ আফ্রিকাকে। ম্যাচের ফলাফল ২-০। এদিন শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলা চালু করেছিল মেক্সিকো। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার তরফ থেকেও মরিয়া চেষ্টা করা হয়। তবে তা কাজে লাগেনি। তবে এদিনের ম্যাচে সবচেয়ে নজরকাড়া বিষয় হলো তিনটি রেড কার্ড দেখানো, যা রীতিমতো হইচই ফেলে দিয়েছে ফুটবল মহলে।
ম্যাচটি খেলা হয় মেক্সিকো সিটি স্টেডিয়ামে। বাঁশি বাজার সাথে সাথেই অ্যাটাকিং ফুটবল শুরু হয় মেক্সিকোর। তাদের তরফ থেকে লাগাতার চেষ্টা করা হয় দক্ষিণ আফ্রিকার রক্ষণভাগ এড়িয়ে গোল করার। অবশেষে ৯ মিনিটে সফল হয় তারা। কুইনোনসের গোলে এগিয়ে যায় তারা। এরপরও একাধিক সুযোগ আসে তাদের কাছে লিড বাড়ানোর। তবে সেগুলি তারা গোলে পরিণত করতে পারেনি। দক্ষিণ আফ্রিকার কাছেও কয়েকটি সুযোগ আসে সমতা ফেরানোর। তবে তারাও সেই সুযোগ গোলে পরিণত করতে ব্যর্থ হয়। প্রথমার্ধ শেষে এক গোলে এগিয়ে থাকে মেক্সিকো।
দ্বিতীয়ার্ধেও একই অ্যাটাকিং ফুটবল খেলে মেক্সিকো। তবে ৫০ মিনিটের মাথায় লাল কার্ড দেখানো হয় দক্ষিণ আফ্রিকার সিথোলেকে। একজন খেলোয়াড় কম পড়ে যাওয়ায় মেক্সিকোর আক্রমণ সামলাতে হিমশিম খাচ্ছিলেন দক্ষিণ আফ্রিকার বাকি ফুটবলাররা। অবশেষে ৬৭ মিনিটে দ্বিতীয় গোলটি পায় মেক্সিকো। এবারের গোলদাতা জিমিনেজ। এরপরও আক্রমণ অব্যাহত থাকে হোম টিমের। কিন্তু ৮৪ মিনিটে ফের লাল কার্ড দেখানো হয় দক্ষিণ আফ্রিকার আরেক ফুটবলারকে। এবার তা দেখেন জোয়ানে। একেবারে অন্তিম লগ্নে এসে লাল কার্ড দেখানো হয় মেক্সিকোর মনটেসকে।
অবশেষে ২-০ ফলাফলে হাসিমুখ নিয়ে স্টেডিয়াম ছাড়েন মেক্সিকোর ফুটবলাররা। এবার দেখার বিষয় যে আগামী ম্যাচগুলিতে কেমন পারফর্ম করেন দুই দলের ফুটবলাররা। বিশেষ করে দক্ষিণ আফ্রিকা খাতা খুলতে পারে কিনা, সেদিকেই নজর থাকবে একাংশের ফুটবলপ্রেমীদের। তবে এক ম্যাচে তিনটে লাল কার্ড দেখানোর বিষয়টি নিয়ে ব্যাপক শোরগোল পড়েছে ফুটবল মহলে। সেক্ষেত্রে দেখার যে আগে কি হয়।



By













