• Home
  • জেলার খবর
  • ভোটের আগে ফের নাম না করে শুভেন্দুকে টার্গেট মমতার

ভোটের আগে ফের নাম না করে শুভেন্দুকে টার্গেট মমতার

Image

দেবজিৎ মুখার্জি, পূর্ব মেদিনীপুর: ভোটের আগে ফের নাম না করে বিরোধী দলনেতা, তথা নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি প্রার্থী, শুভেন্দু অধিকারীকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার হলদিয়ায় দলের তাপসী মণ্ডলের সমর্থনে জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখান থেকে আক্রমণ করেন শুভেন্দু অধিকারীকে।

তৃণমূল কংগ্রেস সুপ্রিমোর অভিযোগ, “এই মেদিনীপুর জেলায় একটা পার্টি ডেপুট করেছে নিজেদের লোকেদের সব। এক পক্ষ হয়ে তারা সব কাজ করছে। কাজ করছে বিজেপি পক্ষ হয়ে। এই জেলায় লিস্ট করে দিয়েছে গদ্দার, অ্যারেস্ট করতে হবে কাকে কাকে।”

এরপরই নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীকে টার্গেট করে বলেন, “তুমি নিজেকে সামলাও ভোটের পর। অনেক কেলেঙ্কারি করেছ। কত ট্রাক যায় হলদিয়া থেকে? কে খায় সেই ট্রাকের কাটমানি? কোম্পানি আছে যত, তাদের থেকে কে টাকা তোলে মাসে মাসে? নিজে নেয় সেই টাকার অর্ধেক। বাইরের নেতাকে বাকিটা দেয়। সবটাই জানি আমি।”

Releated Posts

‘ব্যান কালচার’ নিয়ে ক্ষোভ উগরে দিলেন রুদ্রনীল

রুদ্রনীলের অভিযোগ, অতীতে একাধিক শিল্পী বঞ্চিত হয়েছেন কাজের সুযোগ থেকে। তাঁর আরো বক্তব্য, এর নেপথ্যে মত প্রকাশের স্বাধীনতার…

ByByDebojit Mukherjee May 6, 2026

মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘শাড়ি পরা ডোনাল্ড ট্রাম্প’ বলে কটাক্ষ দিলীপ ঘোষের

তিনি বলেন, “উনি শাড়ি পরা ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প বলেছিল আমি হারিনি। পারি না হারতে। এখন সেই অবস্থা ওর।…

ByByDebojit Mukherjee May 6, 2026

মমতা-অভিষেকের নিরাপত্তায় কাটছাঁট

মঙ্গলবার থেকেই তা শুরু হয়েছিল। তবে বুধবার তা অন্য আকার নেয়। এতদিন যে কালীঘাট, ক্যামাক স্ট্রিট কিংবা হরিশ…

ByByDebojit Mukherjee May 6, 2026

শনিবার শপথ নেবে নয়া মন্ত্রিসভা

যদিও রাজভবনে আনুষ্ঠানিক শপথগ্রহণ মিটিয়ে তার উদযাপন সমাবেশ ব্রিগেড ময়দানে হবে কিনা, নাকি ব্রিগেডেই গোটা অনুষ্ঠানটা হবে, এখনো…

ByByDebojit Mukherjee May 6, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top