• Home
  • জেলার খবর
  • মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুতুল দাহ নদীয়াতে

মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুতুল দাহ নদীয়াতে

Image

দেবজিৎ মুখার্জি, নদীয়া: বিজেপি সমর্থকদের মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুতুল জালানোকে কেন্দ্র করে চাঞ্চল্য বার্নিয়া এলাকায়। মঙ্গলবার এলাকায় প্রথমে গেরুয়া শিবিরের কর্মী-সমর্থকরা মমতা ব্যানার্জীর কুশপুতুল নিয়ে মিছিল করেন ও কাঁধে তুলে নানা প্রান্তে ঘোরে এবং পরে দাহ করেন নির্দিষ্ট জায়গায় এনে।

এই কর্মসূচিতে মূলত যুবসমাজ যোগ দেন। ঘটনাকে ঘিরে উত্তেজনার পরিস্থিতি তৈরি হলেও বড়রকমের কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। পদ্ম শিবিরের বক্তব্য, রাজ্যে প্রায় ১৫ বছর অপশাসন চলেছে এবং বেকার যুবকদের প্রভাবিত করার চেষ্টা চলছে কর্মসংস্থানের বদলে সামান্য আর্থিক সহায়তার দ্বারা। তাদের মতে, এই কর্মসূচি নেওয়া হয়েছে কর্মহীন প্রজন্মের ভবিষ্যৎ নিয়ে ছেলেখেলার খেলার বিরুদ্ধেই। এর মূল উদ্দেশ্য, রাজ্যবাসীকে সচেতন করা ঘাসফুল শিবিরের আমলের বঞ্চনা ও দুর্নীতির বিরুদ্ধে।

এক আন্দোলনকারী যুবকের বক্তব্য, “এ এক অভিনব প্রতিবাদ। আমরা জানি না কেউ দেখেছেন কিনা। আমরা পথে নেমেছি পনেরো বছর ধরে চলা অপশাসন ও বেকারদের কর্মসংস্থান না করে সামান্য টাকা দিয়ে কিনে নেওয়ার চেষ্টা থেকে মুক্তি পেতেই। সেই আবেগ থেকেই কাঁধে করে ঘুরিয়ে পুড়িয়েছি মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুতুল। আমাদের এই উদ্যোগে বহু সাধারণ মানুষ সহমত দিয়েছন।”

Scroll to Top