• Home
  • জেলার খবর
  • বইমেলার উদ্বোধনী অনুষ্ঠান মঞ্চ থেকে বইতীর্থের ঘোষণা মমতার

বইমেলার উদ্বোধনী অনুষ্ঠান মঞ্চ থেকে বইতীর্থের ঘোষণা মমতার

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার উদ্বোধনী অনুষ্ঠান মঞ্চ থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কী সেই ঘোষণা? মহাকালধাম, জগন্নাথধামের মতো এবার বইতীর্থ তৈরি হতে চলেছে সেন্ট্রাল পার্কে। শুধু তাই নয়, তৃণমূল সুপ্রিমো এটাও জানান যে বইমেলা কর্তৃপক্ষকে দেওয়া হবে দশ কোটি টাকা। পাশাপাশি, কিভাবে তা তৈরি করা হবে, তাও তুলে ধরেন তিনি।

বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “স্থায়ী হয়ে গিয়েছে বইমেলা প্রাঙ্গণ। জগন্নাথধাম, মহাকালধামের মতো ওরা বইতীর্থ করতে চাইছে। করে দাও।” এরপরই কিভাবে তা তৈরি হবে, তা নিয়েও বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “একটা রাফ স্কেচ করেছিলাম। তবে ব্যস্ততার কারণে পুরোটা করতে পারিনি। বই দিয়ে পুরো তৈরি হবে। আপনাদের কাছে চলে যাবে ১০ কোটি টাকা। বইতীর্থ তৈরি হয়ে গেছে বইমেলার সঙ্গে, এটা যেন আমি এসে দেখতে পাই ৫০ বছরের উদ্বোধনে।”

নিজের লেখা বই প্রসঙ্গেও বক্তব্য রাখেন তৃণমূল সুপ্রিমো। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “মোটামুটি ১৫৩টা বই বেরিয়েছে আমার। হয়তো ৯টা বেরোবে এবার। নিজের রাজনৈতিক জীবনের কিছু কথা, সবটা লিখিনি। কারণ সবটা যদি বলে ফেলি তাহলে কি বেঁচে থাকবে আগামীদিনের জন্য?” এরপর নিজের লেখা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী আরও বলেন, “কথাভান্ডার দিয়েছি একটা। অল্প অল্প লিখেছি। আরো অনেক বইয়ের মধ্যে থাকবে এসআইআরের জেরে যে হেনস্থা চলছে। এটা যেহেতু ২৬, ছাব্বিশে ছাব্বিশটা কবিতা ২-৩ দিনের মধ্যে লিখে দিয়েছি আমি হেলিতে যেতে যেতে। ওটা বেরোবে এসআইআর হিসেবে। এবার ১৬২ হবে সংখ্যাটা।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top